পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকার মহাখালী রেলগেট এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১৫ মিনিটে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অবস্থান নেন।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. শরীফুল ইসলাম নিশ্চিত করেছেন যে, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করলে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে বিজিবি মোতায়েন করা হয়।
তিতুমীর কলেজের শিক্ষার্থীরা পূর্ব ঘোষণা অনুযায়ী বিকেল ৩টা ৪০ মিনিটে মহাখালী রেলগেট এলাকায় রেলপথ অবরোধ করেন। এর ফলে উপকূল এক্সপ্রেস ট্রেন চলাচলে বাধা সৃষ্টি হয়।
উপকূল এক্সপ্রেস ট্রেনটির লোকোমাস্টার লতিফ জানান, “ট্রেনটি ৩টা ২৫ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে। আমার ট্রেনের গতি ছিল ঘণ্টায় ৩০ কিলোমিটার। তবে তিতুমীর রেলগেটের কাছাকাছি আসতেই লাল পতাকা আর মানুষের ভিড় দেখে দ্রুত গতির নিয়ন্ত্রণ নেই। সতর্কতার সঙ্গে ট্রেন থামাতে সক্ষম হয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। হঠাৎ ট্রেন থামানো সহজ ছিল না, তবে কোনো সমস্যা হয়নি।”
রেল অবরোধের ঘটনায় যাত্রীদের মধ্যে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি মোতায়েন করা হলেও এখনো শিক্ষার্থীদের আন্দোলন ও ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি শান্ত রাখতে কাজ করে যাচ্ছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর, প্রকাশ হলো বহুল প্রতীক্ষিত রুটিন
- ২৫ আগস্ট আজকের স্বর্ণের দর
- আজকের স্বর্ণের দাম কত? ২২ ক্যারেটের ভরিতে নতুন দর
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ, জেনে নিন কারা পাবেন সুবিধা
- সিটি ব্যাংকের ইজিএমে বড় পরিবর্তন, বাদ পড়ল যে প্রস্তাব
- ‘রাস্তায় বেরোতে না পারেন, সে ব্যবস্থা করব’
- নতুন বেতন কাঠামো নিয়ে অর্থমন্ত্রীর মুখে গুরুত্বপূর্ণ বার্তা
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে নতুন মোড়, এবার সামনে এল হাসনাতের দাবি
- ৫ বিষয়ে ৪০০ নম্বর, ২০-৪০ শতাংশ শিক্ষার্থী পাবে বৃত্তি পরীক্ষার সুযোগ