সৌদি, কাতার,ও ওমান প্রবাসীদের জন্য সুখবর
প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সম্প্রতি সৌদি আরব সফরে গিয়ে গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে অংশগ্রহণ করেন। তিনি সেখানে সৌদি, কাতার, ও ওমানের মন্ত্রীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন এবং এ সফরের ফলস্বরূপ বেশ কিছু ইতিবাচক খবর দিয়েছেন।
আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, সৌদি আরবের মানবসম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি পেয়েছেন। সৌদি আরব সরকার বাংলাদেশি শ্রমিকদের জন্য আকামাবিহীন কর্মী নিয়োগকারী চাকরিদাতাদের প্রতি আরও কঠোর দায়িত্ব গ্রহণের কথা জানিয়েছে এবং চুক্তির কাগজপত্র প্রাথমিকভাবে বাংলাদেশে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া, পেশাজীবীদের সার্টিফিকেট বাংলাদেশ থেকেই সত্যায়িত করার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
ওমান সরকারও তার প্রচেষ্টার মধ্যে বাংলাদেশিদের বৈধভাবে কর্মরত থাকার সুযোগ নিশ্চিত করতে সম্মত হয়েছে এবং দ্রুত আরও শ্রমিক নিয়োগ করবে বলে জানিয়েছে। কাতার সরকারও শ্রমিকদের জন্য বিভিন্ন সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে আসিফ নজরুল তার পোস্টে উল্লেখ করেছেন।
যদিও এসব সবকিছু প্রতিশ্রুতি হিসেবে দেওয়া হয়েছে, তবুও তিনি বিষয়গুলোর অগ্রগতি নিয়ে নিয়মিত মনিটরিং করার কথা জানিয়েছেন। তিনি বিমান ভাড়া নিয়ে প্রবাসীদের কিছু অভিযোগের কথা উল্লেখ করে জানান, যদিও এটি তার মন্ত্রণালয়ের বিষয় নয়, তবুও তিনি বিমান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন।
সবশেষে, আসিফ নজরুল সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কর্মীদের প্রশংসা করেছেন। তাদের নিষ্ঠা, আন্তরিকতা ও দেশপ্রেম দেখে তিনি মুগ্ধ হয়েছেন। পাশাপাশি, তিনি দুই দিনের সফরে সৌদি আরবের বড় বড় চাকরিদাতা কোম্পানির সঙ্গে মিটিং এবং রেমিট্যান্স যোদ্ধাদের সঙ্গে আলাপকালে পাওয়া ফলাফলের বিষয়ে পরে আরও বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৫ পরিচালককে ১০০ কোটি টাকা জরিমানা, জানুন কারণ
- কারখানা বন্ধ, লোকসানে ডুবছে কোম্পানি—তবু শেয়ারদর বাড়ল হু হু করে
- ৪ আর্থিক প্রতিষ্ঠানের টাকা ফেরতের বড় ঘোষণা, ১০ লাখে মিলবে পুরো অর্থ
- আর মাত্র ১০ বছর! এলন মাস্ক বলছেন, টাকা ছাড়াই চলবে পৃথিবী
- একাদশে ভর্তিতে বড় খবর, ৯৩% আসন সবার জন্য—জানুন কোটা কত
- আজকের স্বর্ণ ও রুপার নতুন দর জেনে নিন
- এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর, প্রকাশ হলো বহুল প্রতীক্ষিত রুটিন
- আবেদন নাকচ, তবুও রিফাইনারি বানাচ্ছে সুপার পেট্রোকেমিক্যাল!
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- ‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
- মোদী-ট্রাম্প বৈঠকের অজানা ঘটনা ফাঁস করলেন মার্কিন রাষ্ট্রদূত
- ‘সার্ভারে ত্রুটি’ দেখিয়ে ৪৮ গ্রাহকের কোটি টাকা উধাও, বের হলো আসল রহস্য
- সিটি ব্যাংকের ইজিএমে বড় পরিবর্তন, বাদ পড়ল যে প্রস্তাব