জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী: রোহিতদের চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য ঝুলে আছে শামির হাতে
আগামী চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দলের বোলিং আক্রমণের প্রধান সটানার হিসেবে মহম্মদ শামি প্রমাণিত। কিন্তু দীর্ঘ সময় চোটের কারণে দলের বাইরে থাকা শামি এখনও তাঁর প্রাকৃতিক ফর্মে ফিরতে পারেননি। তবে, এক জ্যোতিষী এখন দাবি করেছেন, শামির রাশিফল ভারতকে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বানাতে সাহায্য করবে।
ভারতের পেস আক্রমণের মূল শক্তি হিসেবে জশপ্রীত বুমরাহর অনুপস্থিতি ভারতের জন্য বড় ধাক্কা। এ পরিস্থিতিতে শামির উপর বাড়তি দায়িত্ব পড়েছে। যদিও চোট থেকে ফিরে শামি এখনও ততটা ধারাবাহিক ফর্মে নেই, তবে গ্রিনস্টোন লোবো নামের এক জ্যোতিষী ভবিষ্যদ্বাণী করেছেন, শামির ভাগ্যই ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা এনে দিতে পারে।
লোবো বলেছেন, “শামির রাশিফলে বড় ধরনের উত্থান লক্ষ করা যাচ্ছে। শামির জন্ম ১৯৯০ সালে, তখন প্লুটো ছিল অত্যন্ত শক্তিশালী অবস্থানে। এই গ্রহ যে কোনো মানুষের জীবনে সাফল্য এনে দিতে পারে। শামির নেপচুন গ্রহও তাকে শক্তিশালী করে তোলে, যার প্রভাবে সব শত্রু ধ্বংস হয়ে যায়। তার শুক্র এবং মঙ্গলের অবস্থানও অনুকূল, যা তাকে বিপক্ষকে বিপর্যস্ত করতে সাহায্য করবে।”
এছাড়া, লোবো আরও বলেছেন, "ওয়াসিম আক্রম, জাহির খান, জসপ্রীত বুমরাহর মতো বিশ্বসেরা বোলারদের রাশিতেও শুক্র এবং মঙ্গলের যোগ ছিল বিশেষ। এই দুটি গ্রহ বাউন্স এবং রিভার্স সুইংকে কার্যকরী করে তোলে, এবং শামিরও এই শক্তি রয়েছে।"
লোবো আরও পরামর্শ দিয়েছেন, "ভারতীয় দলের সাফল্য অনেকটাই শামির পারফরম্যান্সের উপর নির্ভর করবে। শামি ছাড়া ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয় সম্ভব নয়।"
এখন শামির ওপর বড় দায়িত্ব রয়েছে। যদি তিনি নিজের সেরা পারফরম্যান্স দেখাতে পারেন, তবে ভারতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার সম্ভাবনা বাড়বে অনেক গুণ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাত্র দুই দিন শেয়ার কিনলেই শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- কারিগরি ত্রুটি কাটিয়ে ছয় মাস পর উৎপাদনে ফিরল এক কোম্পানি
- শেয়ারবাজারের সংকট কাটাতে নতুন উদ্যোগ, একগুচ্ছ প্রস্তাব
- ২১ ব্যাংকের মূলধন ঘাটতি, সবচেয়ে নাজুক অবস্থায় যে ব্যাংক
- সালমান এফ রহমান মুক্ত হচ্ছে শেয়ারবাজার!
- শেয়ার বাজারের পতন থামাতে অবকাঠামো সংস্কারের তাগিদ, সিসিপি নিয়ে প্রশ্ন
- দরপতন থামছে না, শীর্ষ ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই
- ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে, জেনে নিন পূর্ণাঙ্গ সময়সূচি ও প্রতিপক্ষ
- বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া: গোল বন্যায় শেষ হলো ম্যাচ
- বিক্রির চাপে ডিএসই, কমেছে প্রধান তিন সূচক
- দুর্গাপূজার সরকারি ছুটি ২০২৬: কবে থেকে, কত দিন জানুন এক নজরে
- পে-স্কেলের গেজেট কবে প্রকাশ, জানা গেল দিন তারিখ
- আবারও বাড়লো তেলের দাম, জানুন নতুন মুল্য তালিকা
- এআই ঘিরে নতুন শঙ্কা, বিশ্ববাজারে প্রযুক্তি ও চিপ শেয়ারে বড় ধাক্কা
- নিয়মিত ভেজানো ছোলা খাচ্ছেন? জানুন উপকারিতা, ক্ষতি ও কারা খাবেন