দিতিকন্যার আর্তনাদ: নিজ বাড়িতে হামলা, ভেঙে দেওয়া হলো গাড়ি ও পা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিনোদন জগতে একসময়ের জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতি ও অভিনেতা সোহেল চৌধুরীর কন্যা লামিয়া চৌধুরীর ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা তার গাড়ি ভাঙচুর করেছে এবং নির্মমভাবে তার পা ভেঙে দিয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিজ বাড়িতে এই নির্মম ঘটনার শিকার হন লামিয়া। আতঙ্কগ্রস্ত লামিয়া ফেসবুক লাইভে এসে সাহায্যের আকুতি জানান। প্রাথমিকভাবে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হামলা চালানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার আগে থেকেই প্রায় ৩০-৪০ জন দুর্বৃত্ত লামিয়ার বাড়ির আশপাশে অবস্থান করছিল। লামিয়া বলেন, "ওরা আমার পা ভেঙে দিয়েছে, আমার গাড়ি ভাঙচুর করেছে, আমি প্রাণে বেঁচে ঢাকায় ফিরছি।" তার কণ্ঠে অসহায়ত্ব ও ভয় স্পষ্ট ছিল।
ঘটনার পরপরই লামিয়া ফেসবুকে একাধিক স্ট্যাটাস দেন। এক স্ট্যাটাসে তিনি লেখেন, "আমার পা ভেঙে ফেলেছে ওরা। হাসপাতালে যাব, যেতে দিচ্ছে না। আমার গাড়িতে ইট মেরে ভেঙে ফেলেছে। আমি হাঁটতে পারছি না।"
আরেকটি স্ট্যাটাসে তিনি হৃদয়বিদারক প্রশ্ন ছুড়ে দেন, "আমার পাশে কি কেউ নেই? আমার মা-বাবা মারা গেছে বলে কি আমি এতটাই একা?" তবে হামলাকারীদের পরিচয় সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানাননি তিনি।
এই বর্বরোচিত হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুততম সময়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। দেশের শিল্পী মহল এবং সাধারণ মানুষ এই ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শাস্তির দাবি তুলেছে।
শেখ সাদী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- কম দামে বেশি মাইলেজ, ২০২৬-এর সেরা ৫ বাইক