MD. RAZIB ALI
Senior Reporter
‘বরবাদ’ সিনেমার প্রথম গান প্রকাশ (ভিডিওসহ)
নিজস্ব প্রতিবেদক: ঢালিউডের শীর্ষ সুপারস্টার শাকিব খান ও টলিউড অভিনেত্রী ইদিকা পাল অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বরবাদ’-এর প্রথম গান ‘কখনো রোদ তুমি’ প্রকাশ পেয়েছে। রোমান্টিক ঘরানার এই গানটি মুক্তির পর থেকেই দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। ইনামুল তাহসিনের কথায় এবং প্রীতম হাসানের সুর ও সংগীতে তৈরি এই গানটি শুক্রবার সন্ধ্যায় রিয়েল এনার্জি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়।
গানটির ভিডিওতে শাকিব খান ও ইদিকা পালের রসায়ন দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। বিশেষ করে শাকিব খানের লুক নিয়ে ভক্তরা দারুণ উচ্ছ্বসিত। অনেকেই মন্তব্য করেছেন, শাকিব দিন দিন আরও সুদর্শন হয়ে উঠছেন, কেউ কেউ বলেছেন, বলিউড তারকাদের চেয়েও বেশি আকর্ষণীয় লাগছে তাকে। অন্যদিকে, অনেকে এই গানকে বছরের সেরা রোমান্টিক গান হিসেবে উল্লেখ করেছেন।
‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় এবং প্রযোজক শাহরিন আক্তার সুমি। সিনেমাটিতে শাকিব ও ইদিকা ছাড়াও অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, মিশা সওদাগরসহ একঝাঁক জনপ্রিয় অভিনেতা।
কিছুদিন আগে প্রকাশিত ‘বরবাদ’-এর টিজারও দর্শকদের মধ্যে ব্যাপক আলোড়ন তুলেছিল। প্রশংসনীয় সেই টিজারের পর এবার প্রথম গানেও মুগ্ধ দর্শকরা। সব মিলিয়ে ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া এই সিনেমাটি নিয়ে শাকিব ভক্তদের প্রত্যাশা অনেক বেশি। অনেকে মনে করছেন, এবারের ঈদেও ‘বরবাদ’ সিনেমার মাধ্যমে বক্স অফিস মাতিয়ে দেবেন শাকিব খান।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া: কখন, কোথায় ও কীভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- কলা খাওয়ার সঠিক সময় কখন? সকাল নাকি রাত, জানুন
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- HONOR X9e Pro: ১১,০০০mAh ব্যাটারি ও ১০,০০০ নিটস ডিসপ্লে
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর: শেষ হাসি হাসল কোন দল?
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- আজকের টাকার রেট কত: কমেছে ১৯টি দেশের টাকার মান