জন্মদিনে ভিন্ন রঙ, বাবা-ছেলের উৎসবে সেলিব্রেশন
নিজস্ব প্রতিবেদক: ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের জন্মদিন মানেই ভক্তদের উচ্ছ্বাসের ঝড়। ক্যারিয়ারের চার দশকে উপহার দিয়েছেন অগণিত সুপারহিট সিনেমা, জয় করেছেন কোটি ভক্তের হৃদয়। এবার ৪৬-এ পা রাখা এই তারকার জন্মদিন ঘিরে ছিল এক অন্যরকম আয়োজন—ভক্তদের ভালোবাসার বন্যার সঙ্গে ছিল পারিবারিক এক বিশেষ মুহূর্ত।
প্রাক্তন দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে শাকিবের সম্পর্ক অতীত হলেও, তাদের সন্তানদের সঙ্গে তিনি বরাবরই কাছের। সাধারণত অপু-বুবলীর মধ্যে শাকিবকে ঘিরে তিক্ততা দেখা গেলেও এবার যেন ভিন্ন এক গল্প লেখা হলো—শাকিবের জন্মদিনে দুই ছেলে জয় ও বীরকে ঘিরেই আবর্তিত হলো আনন্দের রঙ।
শুক্রবার (২৮ মার্চ) মধ্যরাতে ছোট ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে কেক কাটার বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন বুবলী। নীল-সাদা থিমের কেকের ওপর লেখা—‘হ্যাপি বার্থডে ড্যাডি, আওয়ার মহারাজা।’ ভিডিওতে দেখা যায়, বাবা ও ছেলের দুষ্টুমি, ভালোবাসায় ভরা এক মিষ্টি মুহূর্ত। কেক কাটার পর নিজের হাতে বীরকে খাইয়ে দেন শাকিব।
বুবলী পোস্টের ক্যাপশনে লেখেন, "পুরো মার্চ মাসটাই বাবা-ছেলে জন্মদিনের সেলিব্রেশনে কাটিয়েছে, মনে হচ্ছে যেন এস কে মাস!"
এদিকে জন্মদিনের আগে সামাজিক মাধ্যমে শাকিবকে শুভেচ্ছা জানান অপু ও বুবলী দুজনেই। অপু বিশ্বাসের চোখে তিনি ‘বাংলাদেশের শাহরুখ খান’, আর বুবলীর কাছে ‘মহারাজা’। প্রাক্তনদের এমন উষ্ণ শুভেচ্ছায় নেটিজেনদের মধ্যেও ছিল নানা প্রতিক্রিয়া।
শাকিব খানের জন্মদিন মানেই ভক্তদের আনন্দ, তবে এবার তা সীমাবদ্ধ থাকেনি কেবল ফ্যানদের মধ্যে। সন্তানদের সঙ্গে তার বিশেষ মুহূর্ত আরও একবার প্রমাণ করলো—তারকা হলেও তিনি একজন বাবা, আর সেই পরিচয়ে ভালোবাসার জায়গাটা চিরদিনই আলাদা।
ফারুক/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে উত্তর কোরিয়া বনাম বাংলাদেশ ম্যাচ: গোল, গোল খেলাটি সরাসরি দেখুন Live
- এক লাফে বাড়লো তেলের দাম
- মন্ত্রিসভায় বড় রদবদল: ৮ প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্নির্ধারণ করলেন প্রধানমন্ত্রী
- নারী এশিয়ান কাপ-চলছে উত্তর কোরিয়া বনাম বাংলাদেশ ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- উত্তর কোরিয়া বনাম বাংলাদেশ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি:ভারত বনাম ইংল্যান্ড
- দুই লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা
- নারী এশিয়ান কাপ-উত্তর কোরিয়া বনাম বাংলাদেশ ম্যাচ: সরাসরি দেখুন Live
- উত্তর কোরিয়া বনাম বাংলাদেশ ম্যাচ: প্রথমার্ধের খেলা শেষ, জানুন ফলাফল
- উত্তর কোরিয়া বনাম বাংলাদেশ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে উত্তর কোরিয়া বনাম বাংলাদেশ ম্যাচ: ৮০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ১৬ মার্চ শেষ অফিস, টানা ৭ দিন ঈদের ছুটির পরিকল্পনা
- কিছুক্ষণ পর উত্তর কোরিয়া বনাম বাংলাদেশ ম্যাচ: সরাসরি দেখুন Live
- বিশ্বকাপ স্বপ্ন শেষ রদ্রিগোর; নেইমারের আবেগঘন বার্তা
- মৃত ব্যক্তির কাজা রোজা কি অন্য কেউ রাখতে পারবে? জানুন