দর্শকদের জনপ্রিয়তার শীর্ষে ‘জংলি’ সিনেমা, দ্বিগুন বাড়লো জংলির শো
নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরে মুক্তি পাওয়া এম রাহিমের পরিচালনায় ‘জংলি’ সিনেমাটি শুরু থেকেই দর্শকদের মাঝে সৃষ্টি করেছে এক উন্মাদনা। সিয়াম আহমেদ, শবনম বুবলী, এবং প্রার্থনা ফারদিন দীঘি অভিনীত এই ছবিটি মুক্তির প্রথম দিন থেকেই সিনেপ্লেক্সের সবগুলো শো হাউসফুল হয়ে যায়। তবে চাহিদা থাকলেও শো কম থাকায় অনেক দর্শকই টিকিট না পেয়ে ফিরে গিয়েছিলেন।
এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশের পর, সিনেমাটির প্রযোজনা সংস্থা টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি জানান, এক সপ্তাহে 'জংলি' সিনেমাটি দর্শকদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। তিনি বলেন, “আমাদের সিনেমার গল্পটা একদম আলাদা এবং দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি। এক সপ্তাহের মধ্যেই এটি প্রমাণিত হয়েছে। দর্শকরা পরিবারসহ এসে সিনেমাটি উপভোগ করছেন এবং কোনো নেতিবাচক রিভিউ এখন পর্যন্ত পাওয়া যায়নি।"
প্রথমদিকে, সিনেপ্লেক্সে 'জংলি' সিনেমার শো ছিল মাত্র সাতটি, কিন্তু প্রতিটি শোই হাউসফুল হয়ে যাচ্ছিল। শুরুর দিকে, টিকিটের অভাবে অনেক দর্শকই ফিরতে হয়েছিল, যদিও কিছু শো বাড়ানো হয়েছিল। অবশেষে, দর্শকদের ভালোবাসা এবং চাহিদার কারণে এক সপ্তাহ পর শোগুলোর সংখ্যা দ্বিগুণ করার সিদ্ধান্ত নেয়া হয়।
এ বিষয়ে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানান, ঈদের দিন সিনেমাটির ছিল সাতটি শো, যা পরবর্তী দিন বেড়ে দাঁড়ায় ৯টি। চতুর্থ দিনে শোগুলোর সংখ্যা কিছুটা কমে ছয়টি হলেও, অষ্টম দিনে ৮টি শো দেওয়া হয়। নবম দিনে এসে, সিনেমাটি চলে আসে ১৪টি শোতে, যা মুক্তির প্রথম দিনের সংখ্যার দ্বিগুণ।
এটি প্রমাণ করে, 'জংলি' দর্শকদের মাঝে কতটা প্রভাব ফেলেছে এবং কীভাবে সিনেমাটি ঈদুল ফিতরের পরবর্তী বড় হিট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
মোসাঃ ফারিয়া/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাবর আজমের দলে ফেরা নিয়ে নতুন সমীকরণ
- ডিএসইতে বন্ধ কোম্পানির সংখ্যা ৩৫, সবচেয়ে পুরোনোটি ২৪ বছর ধরে নিষ্ক্রিয়
- SSC Result 2026: যে ৩ উপায়ে জানা যাবে ফল
- Snapdragon 8 Gen 3 ফোনে নতুন চমক, Redmi K80 নিয়ে আপডেট
- SSC Result 2026 প্রকাশ সোমবার, ওয়েবসাইট ও এসএমএসে জানার নিয়ম
- ১৮০ দিনের মূল্যায়ন শেষে মন্ত্রিসভায় পরিবর্তন
- আগে দেখে নিন, আজকের সোনার নতুন দাম
- SSc Result 2026 তারিখ চূড়ান্ত, স্কুলে ভর্তি নিয়ে নতুন নিয়ম
- মেসির জীবনে নেমে এলো শোকের ছায়া
- La Liga 2026-2027: সর্বশেষ পয়েন্ট টেবিল ও খবর
- একদিনের ব্যবধানে আজকের সোনার দাম
- সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর!
- শেখ হাসিনা, মামলা ও দেশে ফেরা নিয়ে খোলামেলা সাকিব
- Sirin Labs Finney: বাংলাদেশে এখন যত টাকায় পাওয়া যায়
- সূর্যগ্রহণের দিন আকাশে চোখ ধাঁধানো দৃশ্য, জেনে নিন সময় ও স্থান