ওয়ানডে ইতিহাসে নতুন রেকর্ড গড়লো বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ দল। গত পাঁচ দিনের ব্যবধানে নিজেদের গড়া দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড আবারও ভেঙে ফেলেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল।
পাঁচ দিন আগে থাইল্যান্ডের বিপক্ষে ২৭১ রান করে গড়েছিল ইতিহাসের সেরা দলীয় সংগ্রহ। এবার টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে সেই রেকর্ডও টিকলো না। আজ তারা ৬ উইকেটে করে ফেলেছে ২৭৬ রান—যা বাংলাদেশ নারী দলের ওয়ানডে ইতিহাসে নতুন সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
এই রেকর্ড গড়ার পথে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আইসিসির প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা ১৭ নম্বরে উঠে আসার দিনে জ্যোতি খেলেছেন ৮৩ রানের অপরাজিত দুর্দান্ত এক ইনিংস। মাত্র ৬০ বলে এই ইনিংসটি সাজিয়েছেন ১১টি চারের মাধ্যমে, স্ট্রাইক রেট ১৪০.৬৭।
তবে জ্যোতির এমন ইনিংসের ভিত্তি গড়ে দেন দুই ওপেনার ফারজানা হক পিংকি ও শারমিন আক্তার সুপ্তা। দ্বিতীয় উইকেটে ১০৩ রানের জুটি গড়েন তারা। দুজনই খেলেছেন সমান ৫৭ রানের ইনিংস।
স্কটল্যান্ডের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন অধিনায়ক ক্যাথরিন ব্রাইস, যিনি নিয়েছেন ২ উইকেট।
এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টের ফাইনালে ওঠার পথ আরও সুগম করে ফেললো বাংলাদেশ। আগেই প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে তারা। বাছাই পর্বের ফাইনালে উঠতে হলে শেষ দুই ম্যাচের একটিতে জয়ই যথেষ্ট। আর সেই ফাইনালে উঠতে পারলেই নিশ্চিত হয়ে যাবে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের জায়গা।
অর্থাৎ, আজকের রেকর্ডগড়া ইনিংস কেবল একটি পরিসংখ্যান নয়—এটি হতে পারে বিশ্বকাপের দরজা খুলে দেওয়ার চাবিকাঠিও।
মোঃ রাজিব/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশে ঈদুল ফিতর কবে? যা জানা গেল
- জরুরি বার্তা: সৌদিতে কবে ঈদ? জানাল সুপ্রিম কোর্ট
- সৌদি আরবে কবে ঈদ? যা জানালো সৌদি আরবের সুপ্রিম কোর্ট
- সৌদিতে পবিত্র ঈদুল ফিতর কবে?
- সৌদিতে আজ শাওয়ালের চাঁদ দেখা যাবে কিনা জানা গেল
- বাংলাদেশ ঈদ কবে, যা জানা গেল
- সৌদি আরবে কবে ঈদ? শাওয়ালের চাঁদ নিয়ে বড় আপডেট
- রাতে ম্যান সিটি বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ?
- সৌদিতে ঈদ কবে
- চ্যাম্পিয়ন্স লিগ প্রিভিউ: স্পোর্টিং বনাম বোডো/গ্লিমট দ্বৈরথে আজ কে সেরা?
- ঈদুল ফিতরে তারিখ ঘোষণা দিল অস্ট্রেলিয়া
- ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ: সম্ভাব্য একাদশ, ম্যাচ প্রিভিউ ও প্রেডিকশন
- পিএসএল খেলতে বিসিবির শর্ত: ছাড়পত্র কি পাবেন টাইগাররা?
- ঈদের তারিখ ঘোষণা করলো সিঙ্গাপুর ও তুরস্ক
- রাতে চেলসি বনাম পিএসজি ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ?