ডিএসইতে নতুন ট্রেজারি বন্ড: ৫ বছর মেয়াদি বিনিয়োগের সেরা সুযোগ
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা স্টক এক্সচেঞ্জে শুরু হলো ১২.৩৯% কূপণ রেটসহ ৫ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের লেনদেন।
পুঁজিবাজারে আরেকটি নতুন বিনিয়োগ সুযোগ আসছে। মঙ্গলবার (২২ এপ্রিল) থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ ৫ বছর মেয়াদি সরকারি ট্রেজারি বন্ড ‘05Y BGTB 16/04/2030’ এর লেনদেন শুরু হয়েছে। সরকারি বন্ডে বিনিয়োগ করার জন্য এটি একটি চমৎকার সুযোগ, যা স্বল্প ঝুঁকিতে উচ্চ রিটার্ন নিশ্চিত করে।
ডিএসই সূত্রে জানা গেছে, এই বন্ডটি ‘এ’ ক্যাটাগরিতে তালিকাভুক্ত হয়েছে এবং এর ট্রেডিং কোড “TB5Y0430”। কোম্পানি কোড নং- ৮৮৫৩৪। বন্ডটির ইস্যু করেছে বাংলাদেশ ব্যাংক এবং এর ইস্যু দর নির্ধারণ করা হয়েছে ১০০.৯০ টাকা, যেখানে অভিহিত মূল্য ১০০ টাকা।
এই ট্রেজারি বন্ডটির কূপণ রেট ১২.৩৯% যা বিনিয়োগকারীদের জন্য বিশেষভাবে আকর্ষণীয়। অর্থাৎ, আপনি প্রতি বছর নিশ্চিত আয় পাবেন যা সরকারি সুরক্ষায় নির্ধারিত। সুরক্ষিত এবং লাভজনক বিনিয়োগের জন্য এটি এক অত্যন্ত ভালো বিকল্প হতে পারে, বিশেষ করে যারা ঝুঁকি নিতে চান না।
সরকারি বন্ডগুলোর ক্ষেত্রে সাধারণত বিনিয়োগের নিরাপত্তা থাকে, তাই পুঁজিবাজারে যারা দীর্ঘমেয়াদি সুরক্ষিত বিনিয়োগ খুঁজছেন, তাদের জন্য এই বন্ডটি এক আদর্শ সুযোগ হয়ে দাঁড়াবে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- দেশের বাজারে আজকের সোনার দাম
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান