মেসির পঞ্চম গোল: শেষ হলো মিনেসোটা বনাম মায়ামির খেলা
নিজস্ব প্রতিবেদক: বিশ্বের সবচেয়ে বড় ফুটবল তারকা লিওনেল মেসি ইন্টার মায়ামির হয়ে একটি গোল করেছেন, কিন্তু তাতে কোনও লাভ হয়নি। ৪-১ গোলের বড় ব্যবধানে হারতে হলো দলটিকে মিনেসোটা ইউনাইটেডের কাছে।
রোববার (১১ মে) ভোরে অ্যালিয়াঞ্জ ফিল্ডে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুতেই মিনেসোটা একটি গোলের কাছাকাছি পৌঁছালেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। তবে ৩২ মিনিটে হ্লঙ্গুয়ান গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে অ্যান্থনি মারকানিখের হেডে ব্যবধান দ্বিগুণ হয়।
দ্বিতীয়ার্ধে কিছুটা আশা তৈরি হয় মায়ামির জন্য, যখন বাঁ দিক থেকে জর্দি আলবার পাসে মেসি প্লেসিং শটে একটি গোল করেন। এটি ছিল তার চলতি লিগে পঞ্চম গোল এবং মায়ামির হয়ে ৪৩তম গোল। কিন্তু এরপর ৬৪ মিনিটে মারসেলো ভেইগান্দথ আত্মঘাতী গোল করলে ম্যাচে ফের হেরে যায় মায়ামি। শেষের দিকে ৭০ মিনিটে রবিন লড দুর্দান্ত শটে ৪-১ গোল করে মিনেসোটা ইউনাইটেডকে জয় এনে দেন।
বল দখলের লড়াইয়ে মায়ামি এগিয়ে থাকলেও কার্যকর আক্রমণে মিনেসোটা ছিল আরও ধারালো। মায়ামি ১০ শটে মাত্র ৩টি লক্ষ্যে রাখতে সক্ষম হলেও, মিনেসোটা ৮ শটের মধ্যে ৫টি লক্ষ্যে রেখে ৪ গোল করে।
এই পরাজয়ের পর ইস্টার্ন কনফারেন্সে ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ইন্টার মায়ামি। অন্যদিকে, মিনেসোটা ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ওয়েস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে অবস্থান করছে।
মোঃ রাজিব/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সৌদিতে ইকামা নবায়নে বড় পরিবর্তন, জানুন নতুন নিয়ম
- শেয়ারবাজারে আতঙ্কের মধ্যেই যা বললেনবিএসইসি চেয়ারম্যান
- বিনিয়োগকারীদের জন্য ৬ কোম্পানির সুখবর
- অবশেষে sscresult 2026ফল প্রকাশের দিন-তারিখ জানাল বোর্ড
- সপ্তাহের শুরুতেই ফের পতন শেয়ারবাজারে, কারণ যা জানা গেল
- তিন বিমা কোম্পানির লাফ, বোর্ড সভা থেকে আর্থিক ফলাফল একনজরে
- সূচক পড়লেও যে ১০ শেয়ারে ক্রেতার হুড়োহুড়ি
- ১ম আর্ধের শেষদিকে দুর্দান্ত গোল নেইমারের, লাইভ দেখুন এখানে
- ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক
- এক ক্যাচেই বেঁচে গেল আফ্রিদির ৩০ বছরের রেকর্ড
- বিশ্বকাপের পর প্রথম মাঠে নেইমার,লাইভ দেখুন এখানে
- পাইওনিয়ার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- প্রবাসীদের পাঠানো টাকায় চাঙ্গা জুলাই, এগিয়ে যে ব্যাংক
- ৩০ জুলাই নয়, এসএসসির ২০২৬ এর রেজাল্ট নিয়ে নতুন তথ্য
- সূর্যবংশীর ঝড়ে রানের পাহাড় গড়ল ভারত