মহার্ঘ ভাতার পাশাপাশি চাকরিজীবীদের দু:সংবাদ দিল অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: আগামী অর্থবছরের বাজেটের প্রস্তুতি পুরোদমে চলছে। এই বাজেট হবে অন্তর্বর্তী সরকারের, আবার একই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বার্তাও বহন করবে—জনকল্যাণ, বাস্তবতা এবং সীমাবদ্ধতার ভারসাম্য। এই ভারসাম্য রক্ষার দায়িত্বে থাকা অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়ে দিয়েছেন, সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর থাকছে। আসছে মহার্ঘ ভাতা। তবে অপেক্ষাকৃত আরও কিছু দাবি আপাতত বাস্তবায়নের সম্ভাবনা নেই।
“সবই চাই, কিন্তু সবই কি সম্ভব?”
মহার্ঘ ভাতা থাকবে—এই ঘোষণা অবশ্যই স্বস্তির। কিন্তু একসঙ্গে রেশন, সচিবালয় ভাতা ও অন্যান্য সুবিধা চালুর আশা আপাতত রাখার সুযোগ নেই। অর্থ উপদেষ্টার ভাষায়, “আমরা চেষ্টা করব, কিন্তু সচিবালয় ভাতা দিলে বাইরের দপ্তরের কর্মীরা বলবেন, আমাদের কেন দেওয়া হলো না? এটা নিয়ে অসন্তোষ তৈরি হবে। বাস্তবতা হলো—সারাদেশে আমাদের হাজার হাজার অফিসার আছেন, সবাইকেই সমানভাবে বিবেচনা করতে হয়।”
তিনি আরও বলেন, “রেশন সুবিধা পুলিশ বা বিজিবির মতো বাহিনীর জন্য একান্ত প্রয়োজনীয়। রাজারবাগে গিয়ে দেখেন—এক রুমে ৬ জন পুলিশ সদস্য ঘুমান, খাওয়ার সময় নেই, পরিবার দূরে। এই মানবিক বাস্তবতা আমাদের বুঝতে হবে। তবে সচিবালয়ের লোকজনও ভুক্তভোগী, এটাও অস্বীকার করি না। সবকিছু একসঙ্গে দেওয়া সম্ভব নয়, কিন্তু আমরা পর্যায়ক্রমে এগোতে চাই।”
সামাজিক নিরাপত্তায় ‘বৃদ্ধি’ নয়, আগে শুদ্ধি
সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ কমছে না—এই বার্তাও জনসাধারণের জন্য আশাব্যঞ্জক। বরং বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার অঙ্ক কিছুটা বাড়ানোর পরিকল্পনা আছে। তবে সমস্যা অন্যখানে—কে পাচ্ছেন, আর কে পাওয়া উচিত ছিল। ড. সালেহউদ্দিন বলেন, “ডেটাবেজ না থাকার কারণে আজ এক কোটি উপকারভোগী দেখানো হলেও বাস্তবে ২০ লাখের অস্তিত্বই নেই। এখনই যদি ভুয়া নাম কাটা শুরু করি, কে কখন নাম কেটেছে সেই দায়-দায়িত্বের ঝুঁকি তৈরি হবে। আপাতত তারা ভাতা পেতে থাকুক, পরে আমরা তালিকা পরিশুদ্ধ করব।”
ভর্তুকি: কোথাও কমছে, কোথাও নয়
আন্তর্জাতিক চাপ আছে—বিশেষ করে আইএমএফ-এর শর্ত। কিন্তু অর্থ উপদেষ্টা সাফ জানিয়ে দিলেন, কৃষিখাতে ভর্তুকি কমবে না। “এই ভর্তুকির ফলে পণ্যের দাম কিছুটা হলেও কমছে। যদিও কৃষক এখনও ন্যায্য মূল্য পাচ্ছেন না,” বলেন তিনি। তবে এলএনজি, ডিজেল ও পেট্রোলে ভর্তুকি ধীরে ধীরে কমানো হবে। “সরকার বেশি দামে গ্যাস কিনে কম দামে বিক্রি করছে, এটা দীর্ঘদিন সম্ভব না। সিস্টেম লস কমানো ও উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে আনার নির্দেশ দেওয়া হয়েছে।”
নির্বাচন মানেই বাড়তি খরচ, তবে নিয়ন্ত্রিত
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাজেটে বাড়তি চাপ আসবে। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী বরাদ্দ দেওয়া হবে। “আমরা নিয়ন্ত্রণ রাখতে পারি না, তবে আশা করি কমিশন অহেতুক অর্থ চাইবে না,” বলেন উপদেষ্টা। ভোটের কাজে শিক্ষক ও কর্মকর্তাদের অংশগ্রহণ, মাঠ পর্যায়ের ব্যয়—এসবই যুক্ত হবে বাজেটের খাতায়।
বাস্তবতা বিবেচনায় সিদ্ধান্ত
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “আমরা চাই সবাইকে দিতে, কিন্তু একসঙ্গে সব দেওয়া সম্ভব না। বাজেটের বাস্তবতা আছে, সীমাবদ্ধতা আছে। তবে মহার্ঘ ভাতা থাকবে, সেটি নিশ্চিত। বাকি দাবি-দাওয়া ধাপে ধাপে বিবেচনায় থাকবে। বাজেট হবে জনকল্যাণমূলক, কিন্তু অর্থনৈতিক বাস্তবতা ভুলে নয়।”
এই কথাগুলো শুধু একটি বাজেটের গল্প নয়, বরং এক টুকরো সময়ের দলিল—যেখানে চাওয়া, পাওয়া আর সীমাবদ্ধতার গল্প এক সুতোয় গাঁথা। সময় বলবে, এই ভারসাম্য সরকার কতটা রক্ষা করতে পেরেছে। তবে আপাতত সরকারি চাকরিজীবীদের জন্য আশার বার্তা—মহার্ঘ ভাতা আসছেই।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!