লভ্যাংশ: বিনিয়োগকারীদের হাতাশ করলো ১১ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: ২০২৪ অর্থবছরে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১১টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কোনো ধরনের লভ্যাংশ ঘোষণা করেনি। কোম্পানিগুলোর বার্ষিক আর্থিক বিবরণ বিশ্লেষণ করে দেখা গেছে, বেশিরভাগ প্রতিষ্ঠানের আয় আগের বছরের তুলনায় কমেছে, কারও কারও ক্ষেত্রে লোকসান হয়েছে। আবার কয়েকটি প্রতিষ্ঠানের নেগেটিভ ক্যাশ ফ্লো ও আয় ঘাটতিও রয়েছে। ফলে পরিচালনা পর্ষদ ডিভিডেন্ড ঘোষণা না করার সিদ্ধান্ত নেয়।
নিচে কোম্পানিগুলোর নাম, আয়ের চিত্র, ক্যাশ ফ্লো ও শেয়ারপ্রতি সম্পদ (NAV) সংক্ষেপে তুলে ধরা হলো।
ব্যাংক খাতভুক্ত কোম্পানি
প্রিমিয়ার ব্যাংক
ইপিএস (২০২৪): ১.০৯ টাকা (আগে: ৩.৩৭ টাকা)
ক্যাশ ফ্লো: মাইনাস ৪.৫৫ টাকা
এনএভিপিএস: ২১.৭৩ টাকা
এজিএম: ১৪ আগস্ট | রেকর্ড ডেট: ৩ জুলাই
ওয়ান ব্যাংক
ইপিএস: ১.২৪ টাকা
এনএভিপিএস: ২২.৪৩ টাকা
এজিএম: ১৪ আগস্ট | রেকর্ড ডেট: ২৪ জুন
রূপালী ব্যাংক
ইপিএস: ০.২৩ টাকা (আগে: ১.২৮ টাকা)
ক্যাশ ফ্লো: মাইনাস ৮.০৬ টাকা
এনএভিপিএস: ৩৪.৯৭ টাকা
এজিএম: ২৭ আগস্ট | রেকর্ড ডেট: ১৫ জুলাই
এনআরবি ব্যাংক
ইপিএস: ০.১১ টাকা (আগে: ১.৩৫ টাকা)
ক্যাশ ফ্লো: ৬.৫৯ টাকা
এজিএম: ২১ সেপ্টেম্বর | রেকর্ড ডেট: ২১ জুলাই
এনআরবিসি ব্যাংক
ইপিএস: ০.০৮ টাকা (আগে: ২.৪০ টাকা)
এজিএম: ২১ আগস্ট | রেকর্ড ডেট: ২৬ মে
এসবিএসি ব্যাংক
ইপিএস: ০.১৩ টাকা (আগে: ০.৬৬ টাকা)
ক্যাশ ফ্লো: ৮.১১ টাকা
এনএভিপিএস: ১৩.৪৫ টাকা
এজিএম: ১৯ আগস্ট | রেকর্ড ডেট: ২৬ জুন
সাউথইস্ট ব্যাংক
ইপিএস: ০.৩২ টাকা (আগে: ১.৬০ টাকা)
ক্যাশ ফ্লো: ১৩.৩৩ টাকা
এনএভিপিএস: ২৩.৫৯ টাকা
এজিএম: ১৭ সেপ্টেম্বর | রেকর্ড ডেট: ২০ জুন
স্ট্যান্ডার্ড ব্যাংক
ইপিএস: ০.৭৪ টাকা (আগে: ১.২৪ টাকা)
ক্যাশ ফ্লো: ৮.৩৫ টাকা
এনএভিপিএস: ১৬.৭৮ টাকা (৩১ মার্চ ২০২৫ পর্যন্ত হিসাব অনুযায়ী)
এজিএম: ১৪ আগস্ট | রেকর্ড ডেট: ২৯ জুন
আইএফআইসি ব্যাংক
ইপিএস: লোকসান ০.৬৩ টাকা (আগে: আয় ১.৫৬ টাকা)
ক্যাশ ফ্লো: ৩.৪৮ টাকা
এনএভিপিএস: ১৮.১৬ টাকা
এজিএম: ১১ সেপ্টেম্বর | রেকর্ড ডেট: ১৭ জুলাই
আর্থিক প্রতিষ্ঠান
ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট
ইপিএস: লোকসান ৪৮.৭৩ টাকা (আগে: লোকসান ৪২.৫২ টাকা)
ক্যাশ ফ্লো: ০.২৮ টাকা
এনএভিপিএস: ৮২.০১ টাকা
এজিএম: ১১ আগস্ট | রেকর্ড ডেট: ২৬ জুন
ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স
ইপিএস: লোকসান ৩৯.০১ টাকা
এনএভিপিএস: ২১২.৩২ টাকা
এজিএম: ৩০ জুন | রেকর্ড ডেট: ১৯ জুন
ডিভিডেন্ড না দেওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে কম ইপিএস, নেগেটিভ ক্যাশ ফ্লো এবং লোকসানজনিত পরিস্থিতি স্পষ্ট। ফলে, স্বাভাবিকভাবেই পরিচালনা পর্ষদ মুনাফা বণ্টনের সিদ্ধান্ত থেকে বিরত রয়েছে।
এই ১১টি কোম্পানির মধ্যে কিছু প্রতিষ্ঠানের মূলধন পর্যাপ্ত হলেও আয়জনিত সীমাবদ্ধতা এবং ব্যয়ের চাপের কারণে ডিভিডেন্ড দিতে পারেনি। দীর্ঘমেয়াদে এসব প্রতিষ্ঠানের আর্থিক পুনর্গঠন ও পরিচালন দক্ষতার উপর বিনিয়োগকারীদের আস্থা নির্ভর করবে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখুন Live
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত ম্যাচের সময়সূচী পরিবর্তন
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম সান মারিনো লাইভ: ৮০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম সান মারিনো লাইভ আপডেট: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম আফগানিস্তান ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস লাইভ ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- শুরু বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ