হামজার হেড থেকে গোল, ভুটানের বিপক্ষে লিডে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবলে আরও এক উত্তেজনাপূর্ণ মুহূর্তের সাক্ষী হল বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। আজ ভুটানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে চমৎকার সূচনা করেছে বাংলাদেশ। ম্যাচের শুরুতেই, খেলার মাত্র চতুর্থ মিনিটেই কর্নার কিক থেকে অসাধারণ এক হেডে গোল করেন ডিফেন্ডার হামজা, যার সুবাদে ১-০ গোলের লিড নেয় লাল-সবুজরা।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ আক্রমণাত্মক খেলার মাধ্যমে ভুটানকে চাপে রাখে। এই চাপ থেকেই আসে প্রথম কর্নার এবং সেই কর্নার থেকেই আসে গোল। কর্নার থেকে নিখুঁত ক্রস পান হামজা, যিনি মাথা দিয়ে দুর্দান্তভাবে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন।
গোল পাওয়ার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। মাঝমাঠে নিয়ন্ত্রণ ধরে রেখে বল পজিশনে প্রাধান্য স্থাপন করে তারা। অন্যদিকে, হঠাৎ গোল হজম করে কিছুটা রক্ষণাত্মক ভূমিকায় চলে যায় ভুটান।
এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত খেলা চলছে, এবং বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে রয়েছে। ফুটবলপ্রেমীদের আশা, এই ধারাবাহিকতা ধরে রেখে জয় নিশ্চিত করবে জামাল ভূঁইয়ারা।
সরাসরিলাইভ দেখুন এখানে
মো: রাজিব আলী/