ঐকমত্যের সংলাপে মতবিরোধের ঝড়, ক্ষুব্ধ হয়ে বেরিয়ে গেল তিন দল
নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্যের উদ্দেশ্যে আয়োজিত সংলাপে আজ ছন্দপতন ঘটল বেইলি রোডে। সমঝোতার টেবিল গরম হয়ে উঠল যখন বক্তব্য দেওয়ার সুযোগ না পাওয়ার অভিযোগ তুলে তিনটি রাজনৈতিক দলের নেতারা হট্টগোল করে সংলাপ ত্যাগ করেন। পরে অবশ্য নানা চেষ্টায় ফেরানো হয় তাঁদের।
বুধবার (১৮ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল মাল্টিপারপাস হলে চলছিল জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার সংলাপের তৃতীয় দিনের বৈঠক। সকাল সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এই আলোচনায় অংশ নিয়েছিল বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় গণফ্রন্ট, সিপিবি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ ৩০টি রাজনৈতিক দল।
সব কিছু ঠিকঠাকই চলছিল দুপুর পর্যন্ত। দুপুরের খাবারের বিরতির পর যখন বিকেল ৩টায় আবার শুরু হয় আলোচনা, তখনই জমে ওঠে নাটকীয়তা। বিকাল পৌনে ৪টার দিকে ক্ষোভে ফেটে পড়েন গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। উচ্চ স্বরে ক্ষোভ প্রকাশ করে তিনি হল ত্যাগ করেন।
সংলাপস্থলের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,"এখানে সংলাপ নয়, চলছে পক্ষপাতের মহড়া। কার সঙ্গে কথা বলব? যারা নিজেদের ইচ্ছামতো নাটক সাজাচ্ছে? যতদিন অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না হবে, আমরা এই প্রহসনে থাকব না।"
তাঁর সঙ্গে সঙ্গে হল ছাড়েন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সও। তিনি বলেন,"জামায়াতের তিনজনকে টানা বক্তব্যের সুযোগ দেওয়া হলো, অথচ আমাদের একজনকেও কথা বলার সুযোগ দেওয়া হলো না। এটা বৈষম্য নয়?"
একই অভিযোগ তুলে সংলাপ থেকে বের হয়ে যান বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।
এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তাৎক্ষণিক উদ্যোগ নেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। বিরক্ত নেতাদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে তারা সংলাপে ফিরে আসেন কিছুক্ষণ পরই।
সংলাপের সভাপতিত্ব করেন কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজ। উপস্থিত ছিলেন বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, আইয়ুর মিয়া, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন এবং মনির হায়দার।
তবে এটিই প্রথম নয়—গতকালও (মঙ্গলবার) সংলাপ থেকে বেরিয়ে গিয়েছিল জামায়াতে ইসলামী। একদিন পর আবারও আলোচনায় অংশ নেয় তারা।
সংলাপের মূল লক্ষ্য জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা হলেও আজকের পরিস্থিতি দেখিয়ে দিল—ঐকমত্যের পথে এখনও রয়েছে মতবিরোধের কাঁটা।
জাকারিয়া ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026 প্রকাশ আজ: ওয়েবসাইট ও এসএমএসে দেখার পুরো নিয়ম
- অকার্যকর ৩ আর্থিক প্রতিষ্ঠান, বন্ধ হলো শেয়ার লেনদেন
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে
- SSC Result প্রকাশ , এক নজরে জেনে নিন পাসের হার ও ফল দেখার নিয়ম
- মার্কশিটসহ এসএসসি ফল দেখুন এক ক্লিকে, জানুন পুরো নিয়ম
- জিএসপি ইনভেস্টমেন্ট নিয়ে বিএসইসির বড় সিদ্ধান্ত, তদন্তে যেসব বিষয়
- SSC Result প্রকাশ ১০টায়, নতুন এসএমএস নম্বরসহ জানুন যেভাবে
- উত্থান-পতনের দোলাচলে শেয়ারবাজার, লেনদেনের শীর্ষে যে ১০ কোম্পানি
- রাজশাহী বিভাগের ২০ কলেজের তালিকা এক নজরে
- এসএসসির ফল প্রকাশ, বোর্ডভিত্তিক পাসের হার দেখুন একনজরে
- SSC Result 2026 কাল, ওয়েবসাইট ও এসএমএসে দেখার নিয়ম
- মুনাফা বৃদ্ধির ধারায় ইসলামী ইন্স্যুরেন্স, ছয় মাসের হিসাব প্রকাশ
- SSC Result হাতে পাওয়ার পর যে ভুলগুলো করবেন না
- কোন বোর্ডে কত পাস? এসএসসির ফলাফলের পুরো চিত্র