সম্পর্কের কথা সবাই জানে, আমরা সময় নিচ্ছি : সামিরা খান মাহি
নিজস্ব প্রতিবেদক: ছোট পর্দার আলোচিত মুখ সামিরা খান মাহি। অনেকে তাকে বলেন ‘চুপচাপ বিস্ময়ের নাম’। কারণ খুব একটা ঢাকঢোল না পেটালেও মাহি তার কাজ আর উপস্থিতি দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। পর্দার ভিন্ন ভিন্ন চরিত্রে তার সাবলীল অভিনয় বারবারই চমকে দিয়েছে দর্শকদের। নাটক, ওটিটি কিংবা লাইভ—সব জায়গায়ই তিনি ভীষণ স্বাভাবিক, স্পষ্টভাষী। ঠিক যেমনটি ছিলেন সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে।
ওটিটিতে কাজ কমে যাওয়ার প্রসঙ্গ উঠতেই মাহি বললেন, ‘এখন ওটিটিতে কাজ আগের মতো হচ্ছে না। বাজেট, প্রডাকশন কোয়ালিটি, দেশের সামগ্রিক অবস্থা—সবকিছুই একটা প্রভাব ফেলছে। তবে ভালো কাজ পেলে, নতুন কিছু করার সুযোগ থাকলে আমি অবশ্যই করব। আমি অপেক্ষা করছি সঠিক সময়ের।’
অনেকেই জানতে চান, মাহি কবে নাম লেখাবেন বড় পর্দায়? উত্তরে তিনি বলেন, ‘বড় পর্দা তো একদমই অন্যরকম একটা জায়গা। আমার মনে হয়, সেখানে কাজ করতে হলে নিজেকে পুরোপুরি প্রস্তুত রাখতে হয়। শুধুই সুযোগের অপেক্ষা না করে, নিজের প্রস্তুতিও জরুরি। না হলে ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে। তাই সময় নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি নিজেকে।’
অভিনয়ের বাইরেও সামিরা খান মাহি এখন আলোচনায় তার ব্যক্তিগত জীবন নিয়ে। বিশেষ করে প্রেম, সম্পর্ক, বিয়ে—এই বিষয়গুলো নিয়ে অনেকের কৌতূহল চরমে।
সম্পর্ক নিয়ে জানতে চাইলে ভীষণ আন্তরিক ভঙ্গিতে মাহি বলেন, ‘আমার সম্পর্কের কথা সবাই জানে। আমরা সময় নিচ্ছি। মানুষ যখন কাউকে ভালোবাসে, বিশেষ করে মেয়েরা, তখন ভাবে—এই মানুষটার সঙ্গেই সারাজীবন থাকতে চাই। আমিও তাই। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি সম্পর্ক টিকিয়ে রাখার। কিন্তু সবসময় তো আর সবকিছু আমাদের ইচ্ছেমতো চলে না। বাস্তবতা কখনও সম্পর্ককে টিকিয়ে রাখে, আবার কখনও টিকিয়ে রাখতে দেয় না। আমাদের পরিকল্পনা আছে, তবে অনেক কিছুই পরিস্থিতির উপর নির্ভর করছে।’
মাহির এই বক্তব্য অনেকটাই পরোক্ষ জবাব সাম্প্রতিক গুঞ্জনের। মাস দুয়েক আগে হঠাৎ করেই চার বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। অনেকে ধরে নিয়েছিলেন মাহি ও সাদাত শাফি নাবিলের সম্পর্ক শেষ।
তবে সেই গুঞ্জনের জবাবও দিয়েছেন মাহি, ‘আমি শুধু বলেছিলাম—কয়েকদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছি। এটাকেই অনেকে অন্যভাবে ব্যাখ্যা করেছেন। কোথাও তো বলিনি আমাদের ব্রেকআপ হয়ে গেছে। আমরা এখনও একে অপরকে শ্রদ্ধা করি, ভালোবাসি। শুধু সময় নিচ্ছি, যেন সবকিছু ঠিকভাবে বুঝে নিতে পারি।’
কার্যত মাহির এই খোলামেলা স্বীকারোক্তি প্রমাণ করে, তিনি শুধু একজন অভিনেত্রী নন—একজন পরিণত মানুষও। যিনি ক্যারিয়ারের মতো নিজের সম্পর্ককেও গুরুত্ব দেন, সময় দেন, বোঝার চেষ্টা করেন। জীবনের প্রতিটি অধ্যায়েই তিনি থাকতে চান সৎ, পরিণত এবং সাহসী।
এটাই হয়তো সামিরা খান মাহির সত্যিকারের সৌন্দর্য—ভাঙা কথা বলার স্পষ্টতা, আর নিজের পথে এগিয়ে যাওয়ার অনমনীয় দৃঢ়তা।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৮ প্রতিষ্ঠানের শেয়ার কেনার ধুম
- আপনার ফান্ডের কী হবে? বিএসইসির বড় সিদ্ধান্ত
- ৫ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ডিভিডেন্ড ও ইপিএস
- ধেয়ে আসছে ‘সুপার এল নিনো’: ১৪০ বছরের রেকর্ড ভাঙার আশঙ্কা
- ‘উড়ছে’ ক্রাফটসম্যান ফুটওয়্যারের শেয়ার, কারণ খুঁজতে গিয়ে যা মিলল
- স্বর্ণের বাজারে বড় দরপতন
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১৫ এপ্রিল ২০২৬)
- সময় বাড়ানোর আগে ব্রোকারদের ‘আমলনামা’ চায় বিএসইসি
- শেয়ারবাজারে হঠাৎ বড় লাফ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬)
- তেল শেষ, বন্ধ হলো দেশের একমাত্র শোধনাগার; কী হবে এবার?
- আজকের খেলার সময়সূচি:অ্যাতলেটিকো মাদ্রিদ বনাম বার্সেলোনা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (১৩এপ্রিল ২০২৬)
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর
- চলছে বাংলাদেশ বনাম আজারবাইজান ম্যাচ: সরসরি দেখুন Live