MD. Razib Ali
Senior Reporter
অস্ট্রেলিয়ায় ১১ দলের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে খেলবে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ক্রিকেটের আলো ছড়াতে আবারও অস্ট্রেলিয়ার ডারউইনে পা রাখতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। এবারের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে অংশ নিচ্ছে ১১টি দল, যার মধ্যে অন্যতম বাংলাদেশ। ১৪ আগস্ট জমজমাট এই সিরিজের পর্দা উঠবে বাংলাদেশ ‘এ’ ও পাকিস্তান ‘এ’ দলের হাইভোল্টেজ ম্যাচ দিয়ে।
নর্দার্ন টেরিটরি ক্রিকেট আয়োজিত এই টুর্নামেন্টে গত বছরের মতো এবারও খেলছে পাকিস্তান শাহীন্স ও বাংলাদেশ ‘এ’ দল। তবে নতুন চমক হিসেবে যোগ দিচ্ছে নেপাল জাতীয় দল। এছাড়া বিগ ব্যাশ লিগের একাডেমিভিত্তিক কয়েকটি দলও থাকছে এবারের আসরে। বাকি দলগুলোর তালিকা শিগগিরই প্রকাশ করবে আয়োজকরা।
গত বছর এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল বাংলাদেশ ‘এ’ দল। যদিও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি, অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে রানারআপ হয় তারা। এবার সেই আক্ষেপ ঘোচাতে প্রস্তুত তরুণ টাইগাররা।
নর্দার্ন টেরিটরি ক্রিকেটের সিইও গ্যাভিন ডোভি বলেন, ‘পাকিস্তান ও বাংলাদেশকে আবারও স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত। তাদের অংশগ্রহণ এই টুর্নামেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছে। একইসঙ্গে এটি নর্দার্ন টেরিটরিকে বসবাস, কাজ ও শিক্ষার জন্য আকর্ষণীয় করে তোলার অংশ হিসেবে কাজ করছে।’
অন্যদিকে, বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘ডারউইনে ফিরতে পারায় আমরা আনন্দিত। অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলা আমাদের উদীয়মান খেলোয়াড়দের জন্য দুর্দান্ত অভিজ্ঞতা। ১৪ আগস্টের ম্যাচে নিজেদের প্রমাণের সুযোগ থাকবে তাদের সামনে।’
উল্লেখ্য, টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ মূলত একাডেমি ও তরুণ পর্যায়ের খেলোয়াড়দের আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের একটি প্ল্যাটফর্ম। বিশ্বের বিভিন্ন প্রান্তের উদীয়মান প্রতিভারা এখানে নিজেদের তুলে ধরার সুযোগ পায়।
বাংলাদেশ ‘এ’ দলের এই সফর তাই শুধু আরেকটি আন্তর্জাতিক টুর্নামেন্ট নয়, বরং ভবিষ্যতের জাতীয় দলে খেলার স্বপ্ন বয়ে আনা সম্ভাবনাময় তরুণদের জন্য একটি বড় মঞ্চ।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে ডাইরেক্ট লিস্টিংয়ে বড় সিদ্ধান্ত বিএসইসির
- মাইডাসে ভয়াবহ সংকট, খেলাপি ঋণ ছাড়াল ৪৩২ কোটি টাকা
- একই পথে দুই ফান্ড, শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত, জেনে নিন পুরো নিয়ম
- বীমার সাত কোম্পানির গ্রাহকদের জন্য বড় খবর
- কলেজে ভর্তির আবেদন শুরু, যেভাবে করবেন আবেদন
- জিপিএ-৫ পেলেই ট্যাব? শিক্ষামন্ত্রীর বক্তব্যে মিলল নতুন তথ্য
- কাবা শরীফের সামনে ভিডিও, বিএনপি নেতার বড় ঘোষণা
- আইপিও ছাড়াই শেয়ারবাজারে আসার সুযোগ, বিএসইসির নতুন খসড়া
- ২ সেপ্টেম্বর আজকেরস্বর্ণ ও রুপার নতুন দর জেনে নিন
- ১ ইউরোতে বাড়ি কিনুন ইতালিতে, তবে মানতে হবে যেসব কঠিন শর্ত
- ৮০০ কোটি টাকা সংগ্রহ করল যমুনা ব্যাংক, বন্ডে কারা কত বিনিয়োগ করল
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে জেনে নিন আজকের দাম
- হঠাৎ কমল এলপিজি গ্যাসের দাম, নতুন দর জানুন
- নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর