বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে পাঁচ কোম্পানি ও ফান্ড
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩ জুলাই) দেশের শেয়ারবাজারে লেনদেন এবং মূল্যসূচকে ইতিবাচক গতি দেখা গেছে। বিশেষ করে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পাঁচটি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের মধ্যে উল্লেখযোগ্য আগ্রহ তৈরি করেছে। এর মধ্যে তিনটি প্রতিষ্ঠানের শেয়ার বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয় এবং দুটি ফান্ড হল্টেডের কিনারায় পৌঁছায়।
শীর্ষে রূপালী ব্যাংক
এদিন সর্বোচ্চ দরবৃদ্ধি দেখা গেছে রূপালী ব্যাংকের শেয়ারে। কোম্পানিটির শেয়ারদর ৯.৯৫ শতাংশ বা ১ টাকা ৯০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ২১ টাকায়। দিনজুড়ে দর ওঠানামা করেছে ২০ টাকা ১০ পয়সা থেকে ২১ টাকার মধ্যে। মোট লেনদেন হয়েছে ৫ লাখ ৫৫ হাজার ৮৫৫টি শেয়ার, যার বাজারমূল্য ১ কোটি ২২ লাখ ৮৩ হাজার টাকা।
মেঘনা ইন্স্যুরেন্স দ্বিতীয়
দ্বিতীয় সর্বোচ্চ দরবৃদ্ধি হয়েছে মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারে। কোম্পানিটির দর ৯.৪৫ শতাংশ বা ১ টাকা ২০ পয়সা বেড়ে দাঁড়ায় ১৩ টাকা ৯০ পয়সায়। এদিন ৪৪ লাখ ২৮ হাজার ৭৪৩টি শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক পরিমাণ ৫ কোটি ৯৪ লাখ ৮১ হাজার টাকা।
তৃতীয় অবস্থানে প্রিমিয়ার লিজিং
প্রিমিয়ার লিজিংয়ের শেয়ারদর বেড়েছে ৭.১৪ শতাংশ বা ২০ পয়সা। সর্বশেষ দর ছিল ৩ টাকা। দিনশেষে কোম্পানিটির মোট লেনদেন ছিল ১ লাখ ৭৩১টি শেয়ার, বাজারমূল্য প্রায় ২ লাখ ৯৭ হাজার টাকা।
মিউচুয়াল ফান্ডেও চাহিদা
বৃহস্পতিবার ডিএসইতে দুইটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ দেখা গেছে।
সিএপিএমবিবিএল মিউচুয়াল ফান্ডের ইউনিটদর ৮.৩৩ শতাংশ বা ৭০ পয়সা বেড়েছে।
ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ৬.৪৫ শতাংশ বা ১ টাকা ২০ পয়সা।
দিনের একপর্যায়ে এই দুই ফান্ড বিক্রেতা সংকটে পড়ে সীমিত লেনদেনের পর্যায়ে পৌঁছায়।
বৃহস্পতিবার বাজারে বিনিয়োগকারীদের আগ্রহ ছিল কিছু নির্দিষ্ট কোম্পানি ও ফান্ডকে ঘিরে। দরবৃদ্ধি ও লেনদেনের পরিসংখ্যান বলছে, বিনিয়োগকারীরা মূল্যবান শেয়ার ও ফান্ডের দিকে ঝুঁকছেন। বাজার বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক কিছু নীতিগত স্থিতিশীলতা ও বিনিয়োগবান্ধব পদক্ষেপের ফলে বাজারে আস্থার পরিমাণ কিছুটা বেড়েছে। তবে যেকোনো বিনিয়োগের আগে কোম্পানির মৌলিক অবস্থা বিশ্লেষণ করার পরামর্শ দিয়েছেন তারা।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- ঢাকাসহ ৮ বিভাগে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- ওবায়দুল কাদেরের সেই ‘মাসুদ’ বদলি
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- এক ক্লিকেই কি বাড়বে ওয়াই-ফাই স্পিড? জেনে নিন বাস্তবতা
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম