সোনালী আঁশ শেয়ারে অস্বাভাবিক লেনদেন, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার লেনদেনে সম্ভাব্য কারসাজির অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করেছে। প্রতিষ্ঠানটির ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক বিবরণীসহ সংশ্লিষ্ট সব কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে এ তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিএসইসির নির্দেশে গঠিত তিন সদস্যের কমিটিকে ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গত জুন মাসের শেষ সপ্তাহে এই কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সদস্যরা হলেন—বিএসইসির যুগ্ম পরিচালক মোহাম্মদ জহিরুল হক, সহকারী পরিচালক রেজাউন নূর মেহেদী এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ম্যানেজার সাইফুল ইসলাম।
কমিটি কোম্পানিটির শেয়ার লেনদেনে একাধিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখবে। এর মধ্যে রয়েছে—মূল্য কারসাজি, ইনসাইডার ট্রেডিং, সিরিয়াল ট্রেডিং এবং কৃত্রিম চাহিদা তৈরি করে শেয়ারের দাম বৃদ্ধি প্রভাবিত করার অভিযোগ। এসব অভিযোগ ছাড়াও সোনালী আঁশের ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক প্রতিবেদন যাচাই ও বিশ্লেষণ করবে তদন্ত কমিটি। প্রয়োজনে অন্যান্য হিসাবনিকাশ, শেয়ার ইস্যু ও হস্তান্তরের রেকর্ডসহ সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করা হবে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোতাহার হোসেন নামে এক বিনিয়োগকারীর নামে জালিয়াতির মাধ্যমে শেয়ার ইস্যুর অভিযোগ রয়েছে। বিএসইসি এ বিষয়ে ডিমেট করার নির্দেশনা দিলেও কোম্পানিটি তা না মেনে আদালতের মাধ্যমে ছয় মাসের স্থগিতাদেশ নিয়েছে।
কমিশন মনে করছে, এসব কর্মকাণ্ড বাজারের স্বচ্ছতা এবং বিনিয়োগকারীদের স্বার্থের জন্য হুমকি হয়ে উঠতে পারে। তাই তদন্তের মাধ্যমে বিষয়গুলো চিহ্নিত করে প্রয়োজনীয় নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিএসইসি।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- ঢাকাসহ ৮ বিভাগে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- ওবায়দুল কাদেরের সেই ‘মাসুদ’ বদলি
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- এক ক্লিকেই কি বাড়বে ওয়াই-ফাই স্পিড? জেনে নিন বাস্তবতা
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম