আজকের আবহাওয়ার আপডেট: দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
নিজস্ব প্রতিবেদক: আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আজ রোববার দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে। বিশেষভাবে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার বিশেষজ্ঞরা জানিয়েছেন, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বর্তমানে, দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্র প্রদেশ উপকূলীয় এলাকায় লঘুচাপটি অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষের বিস্তৃতি রাজস্থান, মধ্যপ্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত ছড়িয়ে আছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ু দেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী ১৮ আগস্টের মধ্যে উত্তরপশ্চিম ও পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা পরবর্তী সময়ে দেশের আবহাওয়ায় প্রভাব ফেলতে পারে।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ