বাংলাদেশ বনাম ভুটান: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন সর্বশেষ ফলাফল
নিজস্ব প্রতিবেদক: আজ সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ও ভুটান। লাল-সবুজের মেয়েরা দীর্ঘদিন ধরে বয়সভিত্তিক নারী ফুটবলে শক্তিশালী হিসেবে নিজেদের পরিচিতি তৈরি করেছে। অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২০ পর্যায়ের মোট ছয়টি আসরের মধ্যে পাঁচটিতে শিরোপা জয়ের মাধ্যমে তারা দক্ষতা প্রমাণ করেছে। এবার লক্ষ্য অনূর্ধ্ব-১৭ আসরেও শিরোপা জেতা।
ম্যাচের আপডেট
প্রথমার্ধের লস টাইমে সৌরভির গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতে ৫২ মিনিটে মালতি আক্তারের গোল লিড বাড়ায়। তবে ৬২ মিনিটে ভুটান একটি গোল শোধ করে ম্যাচে ফেরে। কিন্তু মাত্র দুই মিনিট পর, ৬৪ মিনিটে আবারও মালতি আক্তারের গোল বাংলাদেশকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেয়।
এরপর আর কোনো দল গোল করতে পারেনি। ৯০ মিনিটের খেলা শেষ, বর্তমানে লস টাইম চলছে। বাংলাদেশ এখনো ৩-১ ব্যবধানে এগিয়ে আছে।
টুর্নামেন্ট ফরম্যাট
এবারের সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে চারটি দল অংশ নিচ্ছে—বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান। টুর্নামেন্টটি রাউন্ড-রবিন লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে খেলবে। শেষে পয়েন্ট টেবিলে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- একই পথে দুই ফান্ড, শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- বীমার সাত কোম্পানির গ্রাহকদের জন্য বড় খবর
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত, জেনে নিন পুরো নিয়ম
- আইপিও ছাড়াই শেয়ারবাজারে আসার সুযোগ, বিএসইসির নতুন খসড়া
- হঠাৎ কমল এলপিজি গ্যাসের দাম, নতুন দর জানুন
- ২ সেপ্টেম্বর আজকেরস্বর্ণ ও রুপার নতুন দর জেনে নিন
- ৮০০ কোটি টাকা সংগ্রহ করল যমুনা ব্যাংক, বন্ডে কারা কত বিনিয়োগ করল
- অবশেষে জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপনের তারিখ
- ভারত-বাংলাদেশের সঙ্গে গোপন সমঝোতা? যা বললেন শেখ হাসিনা
- মমতার আত্মীয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে তদন্ত, জানা গেল যেসব তথ্য
- আগামী বছরের বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা
- কমেছে আদানির বিদ্যুৎ সরবরাহ, কারণ জানাল আদানি পাওয়ার
- নেপাল থেকে বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ, বিকল্পের খোঁজে কাঠমান্ডু
- কলকাতায় কড়াকড়ি, বাংলাদেশি ভ্রমণকারীদের জরুরি পরামর্শ