শাকিব খান: ঈদের আগে ‘সোলজার’ ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘প্রিন্স’
নিজস্ব প্রতিবেদক: ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান আবারও বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন। কয়েক মাস আগে নতুন সিনেমায় যুক্ত হন শাকিব, যা পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। সিনেমাটি আগামী বছর ঈদুল ফিতরে মুক্তি পাবে বলে জানা গেছে।
এর মাঝেই গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, সাকিব ফাহাদের নতুন সিনেমায়ও শাকিব থাকছেন। সিনেমাটির মুক্তি ঈদের আগেই হওয়ার কথা থাকলেও এখন শাকিব নিজেই নিশ্চিত করেছেন, চলতি বছরেই তিনি নতুন সিনেমা নিয়ে দর্শকের সামনে আসছেন।
ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ সিনেমার সাফল্যের পর যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান। দেড় মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থানরত তিনি সংবাদমাধ্যমকে জানান নতুন সিনেমার পরিকল্পনা।
শাকিব খান বলেন, “ধুমধাম ও অ্যাকশন সিনেমা তো অনেক হয়েছে। এবার গল্পভিত্তিক ভিন্ন ধরনের সিনেমা আনতে চাই। সেই অনুযায়ী প্রস্তুতি চলছে এবং কাজও এগোচ্ছে। পরের সিনেমা হচ্ছে সাকিব ফাহাদের পরিচালনায় ‘সোলজার’, যা এই ডিসেম্বরে মুক্তির পরিকল্পনায় আছে। এরপর আবু হায়াত মাহমুদের পরিচালনায় ‘প্রিন্স’ ঈদুল ফিতরে মুক্তি পাবে।”
তিনি আরও যোগ করেন, “আরও কয়েকটি সিনেমার গল্পের কাজ চলছে। সবকিছু চূড়ান্ত হলে তা জানাতে পারব। প্রতিটি সিনেমার গল্প ও চরিত্র ভিন্ন ধরনের, আর তাছাড়া কিছু চমকপ্রদ খবরও রয়েছে, যা ধীরে ধীরে সবাই জানতে পারবেন।”
শাকিব খানের এই নতুন সিনেমাগুলো কেবল গল্পের নতুন দিক নয়, ভিন্নধরনের চরিত্র ও অভিনয় প্রদর্শনের সুযোগও দেবে। তাই সিনেমাপ্রেমীদের জন্য আগামি বছরটি আরেকবার রোমাঞ্চকর হতে যাচ্ছে।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৮ প্রতিষ্ঠানের শেয়ার কেনার ধুম
- আপনার ফান্ডের কী হবে? বিএসইসির বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ৫ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ডিভিডেন্ড ও ইপিএস
- বিনিয়োগকারীদের জন্য ডিএসই সতর্কবার্তা
- ধেয়ে আসছে ‘সুপার এল নিনো’: ১৪০ বছরের রেকর্ড ভাঙার আশঙ্কা
- স্বর্ণের বাজারে বড় দরপতন
- সময় বাড়ানোর আগে ব্রোকারদের ‘আমলনামা’ চায় বিএসইসি
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬)
- আবহাওয়ার খবর: তীব্র গরমে বড় সুখবর, ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- দলে ফিরলেন সাব্বির-সৌম্য
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (১৩এপ্রিল ২০২৬)
- আজকের খেলার সময়সূচি:পেশোয়ার বনাম মুলতান
- আর্জেন্টিনার কপালে চিন্তার ভাঁজ: ৩ তারকার চোট!
- আজকের খেলার সময়সূচি:অ্যাতলেটিকো মাদ্রিদ বনাম বার্সেলোনা