চলছে বাংলাদেশ বনাম নেপাল ম্যাচ: ৪১ ও ৪৪ মিনিটে গোল, লাইভ দেখুন এখানে
নিজস্ব প্রতিবেদক:সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। নেপালের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধেই দুই গোল তুলে নিয়েছে লাল-সবুজের কন্যারা। ৪১তম মিনিটে তুইনিং মারমা এবং ৪৫তম মিনিটে সৌরভির গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ।
প্রথমার্ধের নায়ক তুইনিং ও সৌরভি
খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলছিল বাংলাদেশ। অবশেষে ৪১ মিনিটে প্রতিরোধ ভেঙে গোল করেন তুইনিং মারমা। এর কিছুক্ষণ পরই (৪৫ মিনিটে) দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন সৌরভি। একের পর এক আক্রমণ সাজিয়ে গোলের দিকেই এগিয়ে যাচ্ছেন গোলাম রব্বানীর শিষ্যারা।
শিরোপার দৌড়ে নতুন আশার আলো
ভারতের বিপক্ষে হারের পর এই ম্যাচ ছিল বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই। প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ায় এখন অনেকটাই স্বস্তিতে রয়েছে দলটি। শুধু জয় নয়, বড় ব্যবধানে জিতলেই শিরোপার দৌড়ে এগিয়ে যাবে বাংলাদেশ।
যেভাবে দেখবেন লাইভ
বাংলাদেশ বনাম নেপালের এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে ইউটিউবের “Sportzworkz” চ্যানেল। দর্শকরা অনলাইনে এখনই ম্যাচটি লাইভ উপভোগ করতে পারবেন।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- একই পথে দুই ফান্ড, শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- বীমার সাত কোম্পানির গ্রাহকদের জন্য বড় খবর
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত, জেনে নিন পুরো নিয়ম
- আইপিও ছাড়াই শেয়ারবাজারে আসার সুযোগ, বিএসইসির নতুন খসড়া
- হঠাৎ কমল এলপিজি গ্যাসের দাম, নতুন দর জানুন
- ২ সেপ্টেম্বর আজকেরস্বর্ণ ও রুপার নতুন দর জেনে নিন
- ৮০০ কোটি টাকা সংগ্রহ করল যমুনা ব্যাংক, বন্ডে কারা কত বিনিয়োগ করল
- অবশেষে জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপনের তারিখ
- ভারত-বাংলাদেশের সঙ্গে গোপন সমঝোতা? যা বললেন শেখ হাসিনা
- মমতার আত্মীয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে তদন্ত, জানা গেল যেসব তথ্য
- আগামী বছরের বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা
- কমেছে আদানির বিদ্যুৎ সরবরাহ, কারণ জানাল আদানি পাওয়ার
- নেপাল থেকে বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ, বিকল্পের খোঁজে কাঠমান্ডু
- কলকাতায় কড়াকড়ি, বাংলাদেশি ভ্রমণকারীদের জরুরি পরামর্শ