আল্লু অর্জুনের পারিবারে শোকের ছায়া, শুটিং ছেড়ে বাড়ি ফিরছেন রাম চরণ
নিজস্ব প্রতিবেদক: ‘পুষ্পা ২’-এর মুক্তির পর আল্লু অর্জুনের জীবন যেন একের পর এক ঝড়ে আক্রান্ত। জেলেও কাটাতে হয়েছিল এক রাত, সেই আঘাত কাটতেই ফের ব্যক্তিগত দুঃসংবাদ। অভিনেতার খুব প্রিয় মানুষ, তার ঠাকুমা আল্লু কনকারত্নম আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪। এই হারায় পুরো পরিবার শোকস্তব্ধ।
আল্লু অর্জুন বর্তমানে পরিচালক অ্যাটলি কুমারের সঙ্গে তার নতুন ছবির শুটিং করছেন। খবর পেয়েই তিনি শুটিং থামিয়ে হায়দরাবাদে ফিরে এসেছেন। হায়দরাবাদেই ঠাকুমার শেষকৃত্য সম্পন্ন হবে।
খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লুর চাচাতো ভাই রাম চরণও শুটিং ছেড়ে হায়দরাবাদে পৌঁছেছেন। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে দেখা গেছে আল্লুকে—মুখে একেবারে থমথমে শোকের ছায়া।
‘পুষ্পা ২’ মুক্তির আগে এক রাত জেলে কাটাতে হয়েছিল আল্লুকে। সেই সময় বাড়ি ফেরার পরও ঠাকুমা তার নাতির প্রতি যত্ন ও নজর রাখতেন—আজ সেই প্রিয় মানুষকে হারিয়ে পুরো পরিবারের হৃদয় ভারী।
শোকে ঢেকে গেছে আল্লুর হাসি, কিন্তু ঠাকুমার স্মৃতি সবসময় তাঁর সঙ্গে থাকবে।
জামিরুল ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ