MD Zamirul Islam
Senior Reporter
সাবেক ডিআইজি নাহিদুল গ্রেপ্তার: ইস্কাটন থেকে মধ্যরাতে আটক!
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন একটি মামলায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে সাবেক ডিআইজি একেএম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান, অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, "নাহিদুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা রয়েছে, এবং সেই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। আমরা প্রয়োজনীয় রিকুইজিশন হাতে পাওয়ার পর গতকাল রাতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।"
উল্লেখ্য, গত ২৮ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে একেএম নাহিদুল ইসলামকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছিল যে, বিধি অনুযায়ী তিনি অবসরের সব সুবিধা প্রাপ্য হবেন।
একেএম নাহিদুল ইসলাম চলতি বছরের ১১ জুলাই ডিআইজি পদে পদোন্নতি লাভ করেন। পদোন্নতির সময় তিনি সিআইডিতে অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন এবং পদোন্নতির পরও তাকে সিআইডিতেই বহাল রাখা হয়েছিল। এর আগে তিনি খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন অ্যান্ড ক্রাইম) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের স্বর্ণের ভরি কত
- বর্তমানে vivo-এর সেরা ৫ ফোন, কোনটার দাম কত?
- আজকের স্বর্ণের দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত
- 8000mAh ব্যাটারি নিয়ে vivo Y32, সঙ্গে IP69 সুরক্ষা
- আজকের আবহাওয়া: দেশজুড়ে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- আজকের টাকার রেট: বেড়েছে ১৭টি দেশের টাকার মান
- আজকের টাকার রেট কত: কমেছে ২টি দেশের টাকার মান
- Vivo X500 Series: ২০০MP ক্যামেরা ও ৮০০০mAh ব্যাটারির চমক