MD. Razib Ali
Senior Reporter
মেসির ব্যর্থতায় মায়ামি থমকে গেল
ইন্টার মায়ামির জয়রথ এবার আটকাল টরন্টো এফসির মাঠে। মেজর লিগ সকারের (এমএলএস) শনিবার রাতের ম্যাচে ১–১ গোলের ড্রয়ে থামতে হলো দলটিকে। এই ম্যাচে আলোচনার কেন্দ্রে ছিলেন লিওনেল মেসি, তবে গোল করার ক্ষেত্রে ভাগ্য সহায় হয়নি আর্জেন্টাইন তারকার।
ম্যাচের আগে দুর্দান্ত ছন্দে ছিলেন মেসি। শেষ তিন ম্যাচে করেছিলেন পাঁচ গোল। টরন্টোর বিপক্ষেও তিনি একাধিক সুযোগ তৈরি করেছিলেন, কিন্তু কোনোটিই জালে পৌঁছায়নি। তারপরও ২৩ ম্যাচে ২৪ গোল নিয়ে এখনো এমএলএসের সর্বোচ্চ গোলদাতার আসনে রয়েছেন তিনি।
টরন্টোর সাফল্যের বড় কৃতিত্ব তাদের গোলকিপার শন জনসনের। পুরো ম্যাচে অন্তত পাঁচটি গোল বাঁচান তিনি, যার চারটি ছিল মেসির শট। বল দখলে (৬২ শতাংশ) ও শটে (৯টি) এগিয়ে থেকেও জনসনের দুর্দান্ত সেভে আটকে যায় মায়ামি।
প্রথমার্ধের যোগ করা সময়ে জর্দি আলবার ক্রসে হেড করে গোল দেন তাদেও আলেন্দে। তবে ৬০ মিনিটে দোরদে মিহাইলোভিচের নিখুঁত ফিনিশিংয়ে সমতায় ফেরে টরন্টো। শেষ দিকে একের পর এক আক্রমণ চালালেও জয়সূচক গোল পায়নি মায়ামি।
এই ড্রয়ে ইস্টার্ন কনফারেন্সে ৩০ ম্যাচে ১৬ জয়, ৮ ড্র ও ৬ হারে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে ইন্টার মায়ামি। তাদের ওপরে থাকা তিন দলই বেশি ম্যাচ খেলেছে। শীর্ষে থাকা ফিলাডেলফিয়া ৩২ ম্যাচে সংগ্রহ করেছে ৬৩ পয়েন্ট। অন্যদিকে ৩১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১২ নম্বরে টরন্টো।
ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাচেরানো বলেন,
“আমরা জেতার মতোই খেলেছি। সুযোগগুলো আমরাই তৈরি করেছি। হয়তো দ্বিতীয়ার্ধের কিছু সময় এলোমেলো ছিলাম, তবে ম্যাচটা আমাদের নিয়ন্ত্রণেই ছিল। আজকের আসল নায়ক ছিল তাদের গোলকিপার।”
তিনি আরও যোগ করেন,
“আমাদের লক্ষ্য ছিল জয় এবং টেবিলে আরও ওপরে ওঠা। সামনে চারটি ম্যাচ বাকি আছে। প্রতিটি ম্যাচে জয়ের চেষ্টা করব, যেন মৌসুমটা ভালো অবস্থানে শেষ করতে পারি।”
ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ হবে বাংলাদেশ সময় বুধবার ভোর সাড়ে পাঁচটায়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাত্র দুই দিন শেয়ার কিনলেই শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে নতুন উদ্যোগ, একগুচ্ছ প্রস্তাব
- কারিগরি ত্রুটি কাটিয়ে ছয় মাস পর উৎপাদনে ফিরল এক কোম্পানি
- সালমান এফ রহমান মুক্ত হচ্ছে শেয়ারবাজার!
- দরপতন থামছে না, শীর্ষ ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই
- বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া: গোল বন্যায় শেষ হলো ম্যাচ
- এজিএমে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের নগদ লভ্যাংশ অনুমোদন
- শেয়ারবাজারে নজরদারি বাড়াল বিএফআইইউ, মানতে হবে নতুন নিয়ম
- দুর্গাপূজার সরকারি ছুটি ২০২৬: কবে থেকে, কত দিন জানুন এক নজরে
- আবারও বাড়লো তেলের দাম, জানুন নতুন মুল্য তালিকা
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে কত জেনে নিন
- পে-স্কেলের গেজেট কবে প্রকাশ, জানা গেল দিন তারিখ
- ভারত বনাম আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি: ব্যাটিংয়ে ভারত সরাসরি দেখুন Live
- প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করলো আমরা টেকনোলজিস
- এআই ঘিরে নতুন শঙ্কা, বিশ্ববাজারে প্রযুক্তি ও চিপ শেয়ারে বড় ধাক্কা