ফেসবুকের নতুন উদ্যোগ, মিলবে বিনামূল্যে ব্যাজ
ফেসবুক ব্যবহারকারীদের জন্য নতুন একটি সুবিধা চালুর পরিকল্পনা করছে মেটা। ‘ফেসবুক ভেরিফায়েড’ নামে এই সেবার মাধ্যমে কোনও অর্থ খরচ ছাড়াই ব্যবহারকারীরা ভেরিফায়েড ব্যাজ পাওয়ার সুযোগ পাবেন বলে জানা গেছে।
নতুন এই উদ্যোগের লক্ষ্য হলো ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা কমানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া পরিচয় শনাক্ত করা আরও সহজ করা।
ভেরিফিকেশন প্রক্রিয়ায় ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত সেলফি ভিডিও জমা দিতে হবে। এরপর মেটার স্বয়ংক্রিয় ব্যবস্থা ভিডিওটি ব্যবহারকারীর প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করবে। সব তথ্য সঠিক হলে কয়েক মিনিটের মধ্যেই অ্যাকাউন্টে ভেরিফায়েড ব্যাজ যুক্ত হতে পারে।
তবে এই সুবিধা সবার জন্য উন্মুক্ত থাকবে না। আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। পাশাপাশি অ্যাকাউন্টে প্রতারণা, ভুয়া তথ্য ছড়ানো কিংবা কমিউনিটি নীতিমালা লঙ্ঘনের রেকর্ড থাকলে আবেদন গ্রহণ করা হবে না।
প্রাথমিক পর্যায়ে ভেরিফায়েড ব্যাজ ব্যবহারকারীর প্রোফাইল, গ্রুপ, মার্কেটপ্লেস এবং ফেসবুক ডেটিং সেবায় প্রদর্শিত হবে। পরবর্তী সময়ে ফিডে প্রকাশিত পোস্টেও এই ব্যাজ দেখানোর পরিকল্পনা রয়েছে। একবার পরিচয় যাচাই সম্পন্ন হলে পুরো ফেসবুক প্ল্যাটফর্মেই ব্যাজটি কার্যকর থাকবে।
মেটা জানিয়েছে, নতুন এই সুবিধা তাদের বিদ্যমান ‘মেটা ভেরিফায়েড’ সেবার বিকল্প নয়। মেটা ভেরিফায়েড হলো অর্থের বিনিময়ে নেওয়া সাবস্ক্রিপশনভিত্তিক সেবা। এতে অতিরিক্ত গ্রাহক সহায়তা এবং অন্যান্য প্রিমিয়াম সুবিধা পাওয়া যায়।
অন্যদিকে নতুন ‘ফেসবুক ভেরিফায়েড’ সেবার মূল উদ্দেশ্য হবে ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করা। এই সেবার আওতায় অতিরিক্ত গ্রাহক সহায়তা বা অন্য কোনও প্রিমিয়াম সুবিধা থাকবে না।
প্রথম ধাপে কয়েকটি দেশে এই সুবিধা চালু করার পরিকল্পনা রয়েছে। পরে ধাপে ধাপে বিশ্বের অন্যান্য দেশেও এটি সম্প্রসারণ করা হতে পারে।
মেটার আশা, পরিচয় যাচাইয়ের এই উদ্যোগ বাস্তবায়িত হলে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট ও কৃত্রিম পরিচয়ের ব্যবহার কমবে এবং প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের জন্য আরও নিরাপদ ও বিশ্বাসযোগ্য হয়ে উঠবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- গ্রামীণ ওয়ানের ডিভিডেন্ড ঘোষণা
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬)
- ১৩ আগস্ট জেনে নিন আজকের স্বর্ণেরদাম
- পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- সরকারি-বেসরকারি চাকরিজীবীদের জন্য ৪ দিনের ছুটির সুযোগ
- ডোনাল্ড ট্রাম্পের ঘুম ভাঙাতে নিয়োগ দেওয়া হলো নারী
- শিশুর একগুঁয়েমিতে বদলে গেল শতাধিক যাত্রীর যাত্রাসূচি
- ৪০ কোটি টাকা লোকসান থেকে ঘুরে দাঁড়াচ্ছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক
- মন্ত্রিপরিষদে যুক্ত হচ্ছে নতুন ৪ নাম, আলোচনায় যারা
- আত্মগোপনের পুরো গল্প জানালেন জাহাঙ্গীর কবির নানক
- একে একে ৩ জনকে খুন, আটকের পর পুলিশকে যা জানালেন বাবুল