অবিশ্বাস্য বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ২০ গোলের গোল বন্যা দেখলো ফুটবল বিশ্ব
এই ম্যাচে হ্যাটট্রিক করে ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার এলেন হোয়াইট। এনিয়ে জাতীয় দলের জার্সি গায়ে ৪৬ গোল করে কেলি স্মিথকে পিছনে ফেলেছে হোয়াইট। কালকের ম্যাচে তিনি হ্যাটট্রিক করেন।
হোয়াইট এছাড়াও এই ম্যাচে আরো হ্যাটট্রিক করেছেন লুরেন হেম্প, বেথ মিড ও বদলী খেলোয়াড় আলেসিয়া রুসে। এর মধ্যে হেম্প হ্যাটট্রিকসহ চার গোল করেচেন। স্কোরশিটে নাম লেখানো অন্য খেলোয়াড়রা হলেন এলা টুনে, জর্জিয়া স্ট্যানওয়ে, জেস কার্টার, জিল স্কট ও জর্ডান নোবস।
উল্লেখ্য, এর আগে ২০০৫ সালে হাঙ্গেরিকে ১৩-০ গোলে বিধ্বস্ত করেছিল থ্রি লায়নেন্সরা। কাল সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেল হোয়াইট বাহিনী। আর গত মাসে এই বাছাইপর্বে রিগাতে স্বাগতিক লাটভিয়াকে ১০-০ গোলে পরাজিত করেছিল ইংল্যান্ড।
এই জয় নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের ডি-গ্রুপে ছয় ম্যাচে ষষ্ঠ জয় তুলে নিল ইংল্যান্ড। এই ম্যাচগুলোতে ইংল্যান্ড ৫৩ গোল করলেও একটি গোলও হজম করেনি। বাছাইপর্বে তারা অস্ট্রিয়া ও নর্দান আয়ারল্যান্ডকে পাঁচ পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলে শীর্ষে রয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- একাদশ ভর্তি ২০২৬: কিছুক্ষণ পর মাইগ্রেশন ফল, দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম