এবারের ব্যালন ডি’অরে বাংলাদেশের ‘ভোট’ পাননি লিওনেল মেসি
সাধারণত প্রতি বছর ব্যালন ডি’অর পুরস্কারের পর কোন ভোটার শীর্ষ তিনের কাকে কততম ভোট দিয়েছে এটা প্রকাশিত হয়। এবার পুরস্কার প্রদানের কয়েকদিন পেরিয়ে গেলেও ভোটারদের ভোট প্রদানের তালিকা প্রকাশ হয়নি। বাংলাদেশ থেকে ভোট দেওয়া সাংবাদিক রায়হান মাহমুদ কর্তৃপক্ষের কাছে ভোট প্রদানের তালিকা চাইলেও এখনো পাননি।
দেশের অন্যতম সিনিয়র ক্রীড়া সাংবাদিক রায়হান মাহমুদের এবারের ব্যালন ডি’অরের প্রথম ভোটটি পাননি মেসি। বাংলাদেশি এই সাংবাদিকের চোখে তিনি ছিলেন তৃতীয় স্থানে। এক নম্বর ভোট ছিল জর্জিনিও ও দুই নম্বরে রবার্ট লেভান্ডভস্কি।
রায়হান মাহমুদ দেশের অন্যতম শীর্ষ ক্রীড়া সাংবাদিক। দুই যুগের বেশি সময় তিনি বাংলাদেশের ফুটবল বিষয়ক সাংবাদিকতায় জড়িত আছেন তিনি। এশিয়ান ফুটবল কনফেডারেশনের বাংলাদেশের প্রতিনিধিও ছিলেন। সাত বছর যাবত ব্যালন ডি’অরে ভোট দেন (২০১৯ এ দেওয়া হয়নি)। ব্যালন ডি’অরের পাশাপাশি ফিফা বেস্ট অ্যাওয়ার্ডেও তিনি সাংবাদিক ক্যাটাগরিতে ভোট দেন। টানা কয়েক বছর ভোট দেয়াদের মধ্যে সেরা তিন ফুটবলার সেরা তিনে থাকায় আন্তর্জাতিক মিডিয়া প্রতিবেদন প্রকাশ হয়েছিল। এতে ছিলেন রায়হান মাহমুদও।
দৈনিক সংবাদ থেকে ক্রীড়া সাংবাদিকতা শুরু করা রায়হান পরবর্তীতে নিউ এজ, ডেইলি সান, ঢাকা ট্রিবিউন, বাংলা ট্রিবিউনে কাজ করেছেন। এখন ভিডিও ভিত্তিক স্পোর্টস সাইট গ্লোবাল স্পোর্টসের সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন