শেষ মুহুর্তে দেখেনিন যে একাদশ নিয়ে আগামীকাল মাঠে নামছে টাইগাররা
আগামীকাল (৪ ডিসেম্বর) শুরু হতে যাওয়া ঢাকা টেস্টের আগেরদিন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন দ্বিতীয় টেস্টেও তাসকিনের খেলা নিয়ে শঙ্কার কথা। এখনও তাসকিনের একাদশে থাকা নিশ্চিত না হলেও তার জন্য ম্যাচের আগমুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট এমনটাও জানিয়েছেন অধিনায়ক।
ঢাকা টেস্টে তাসকিন না খেললেও নিউজিল্যান্ড সিরিজে তাকে পাওয়া যাবে এমন আশা ব্যক্ত করে মুমিনুল বলেন, ‘’তাসকিন এই ম্যাচ খেলবে কি না তা জানার জন্য কাল পর্যন্ত অপেক্ষা করা লাগবে। কাল আরেকটু দেখে হয়ত সিদ্ধান্ত নিতে পারব। তবে আমার মনে হয় সে নিউজিল্যান্ড সফরে খেলার জন্যই বেশি প্রস্তুত।‘’
তাসকিন একাদশে না থাকলেও সাইফ হাসানের পরিবর্তে একাদশে ওপেনার হিসেবে মাহমুদুল হাসান জয় অথবা নাইম শেখের যেকোনো একজনের অন্তর্ভুক্তি হতে পারে এমনটাও জানিয়েছেন টাইগার অধিনায়ক। সাকিব আল হাসান দলে আসায় ইয়াসির আলি রাব্বি বাদ পড়তে পারেনে এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি।
মুমিনুল যোগ করেন, ‘’এখানে পরীক্ষানিরীক্ষার জন্য জুনিয়র কাউকে আনা হয়নি। তামিম ভাই নেই, তার জায়গায় একজন ওপেনার দরকার ছিল, সেখানে জয় এসেছে, এরপর নাঈম এসেছে। সাকিব ভাই ছিল না, ঐ জায়গায় ইয়াসির খেলল। রিয়াদ ভাই অবসর নিল, এই জায়গায় তো কাউকে নিতে হবে। আমাদের খুব বেশি খেলোয়াড়ও নেই।‘’
এক নজরে দেখে নেয়া যাক পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ
সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসাইন, আবু জায়েদ রাহী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম