আইসিসির মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের নাহিদা
আজ নভেম্বর মাসের সেরার মনোনয়ন পাওয়া ক্রিকেটারদের নামের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। যেখানে নাহিদার প্রতিদ্বন্দ্বী অন্য দুই ক্রিকেটার হলেন পাকিস্তানের আনাম আমিন ও ওয়েস্ট ইন্ডিজের হেইলে ম্যাথিউস।
নভেম্বরে মাসসেরার তালিকায় পুরুষ ক্যাটাগরিতে বাংলাদেশের কোনো ক্রিকেটারের নাম নেই। পুরুষ ক্যাটাগরিতে পারফরম্যান্সের এই খেতাব পাওয়ার জন্য মনোনিত হয়েছেন পাকিস্তানের ওপেনার আবিদ আলি, নিউজিল্যান্ডের তারকা পেসার টিম সাউদি ও অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।
নভেম্বর মাসে চার ওয়ানডে খেলে ২.২২ ইকোনমি রেটে ১৩ উইকেট শিকার করেন নাহিদা। এর মধ্যে জিম্বাবুয়েকে ধবল ধোলাই করার সিরিজে নেন ১১ উইকেট। বুলাওয়ে ক্রিকেট গ্রাউন্ডে মাত্র ২১ রানের বিনিময়ে ৫ ব্যাটসম্যানকে সাজঘরের পথ দেখিয়েছিলেন। এরপর হারারে স্পোর্টস ক্লাব মাঠে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম রাউন্ডে ঐতিহাসিক জয়ের ম্যাচে দুই উইকেট নেন এই বোলার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ