১২ দিনে বক্স অফিস কাঁপিয়ে রেকর্ড পরিমান আয় করলো আল্লু অর্জুনের 'পুষ্পা: দ্যা রাইজ'
'পুষ্পা'র সঙ্গে 'স্পাইডার ম্যান' ফ্রেঞ্চাইজির সর্বশেষ সিক্যুয়েল 'নো ওয়ে হোম' মুক্তি পায়। এই ছবির জন্য অনেকেই ধারণা করে বড় এক ধাক্কার সম্মুখীন হবে 'পুষ্পা'। অবশ্য মুক্তির পর সে ধারণা ধোপে টেকেনি। মুক্তির প্রথম দিন থেকেই সেটা প্রমাণ দিয়েছে পুষ্পা।
মুক্তির প্রথম দিন ২৫ কোটি (২৮.৭৫ কোটি টাকা)-তে শুরু হয় ছবিটির আয়। সর্বশেষ ১২তম দিনে আয় করে ৪.৫ থেকে ৫.৫ কোটি রুপি (৫.১৮ কোটি টাকা)। এই ১২ দিন শেষে 'পুষ্পা বক্স অফিসে মোট আয় দাঁড়িয়েছে ১৯৮থেকে ১৯৯ কোটিতে (২২৮-২২৯ কোটি টাকা)। ভারতীয় বক্সঅফিস মোতাবাকে আজ আল্লু- রাশ্মিকার এ ছবিটি অর্জন করবে ২০০ কোটির (২৩০ কোটি টাকা) মাইল ফলক।
তবে এতদিন দাপটের সাথে ব্যবসা করলেও ঝামেলায় পরতে যাচ্ছে 'পুষ্পা'। ওমিক্রন প্রাদুর্ভাবে হল বন্ধের ঘোষণা দিয়েছে দিল্লী সরকার। শিগিররই অন্যান্য প্রদেশেও এই ঘোষণা আসতে পারে বলে মনে করা হচ্ছে। ওমিক্রন আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী হওয়ায় সিনেমা ইন্ডাস্ট্রিতে আরেক ধাক্কা আসার সম্ভাবনা তৈরি হয়েছে। এ জন্য ধাক্কা লাগবে পুষ্পার আয়েও।
‘পুষ্পা’ সিনেমার গল্পটি লাল চন্দন কাঠের অবৈধ বাণিজ্যকে ঘিরে আবর্তিত হয়েছে। এই সিনেমার জন্য আল্লু অর্জুন নিজেকে আগাগোড়া বদলেছেন। স্টাইলিশ রূপ ছেড়ে ধারণ করেছেন ভিন্ন অবয়ব। সিনেমাটিতে তার বিপরীতে আছেন ভারতের জাতীয় ক্রাশ রাশমিকা মান্দানা। এছাড়া জনপ্রিয় মালায়লাম অভিনেতা ফাহাদ ফাসিলও রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ