ব্রেকিং নিউজ: অবশেষে সবার সামনে চলে এলো অপু-বাপ্পীর ‘প্রেম’
অবশেষে দুই তারকার ভক্তদের জন্য এলো সুখবর। আসছে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে ১১ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে দেবাশীষ বিশ্বাস পরিচালিত সিনেমাটি। যা প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।
সিনেমাটি নিয়ে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, প্রবীণ অভিনেতা সাদেক বাচ্চু সাহেবের জীবনের শেষ সিনেমা এটি। তাই বিশেষভাবে স্মরণ করছি তাকে। ভালোবাসা দিবসের দর্শকরা যে ধরণের সিনেমা দেখতে চায় এটি তেমনি একটি রোমান্টিক ফ্যান্টাসি ঘরানার সিনেমা।
গত বছর ভালোবাসা দিবসে আমরা সিনেমাটি মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সম্ভব হয়নি। আশা করছি দর্শক স্বাস্থ্যবিধি মেনে হলে আসবেন এবং সিনেমাটি উপভোগ করবেন।
রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমাটিতে অপু বিশ্বাস, বাপ্পী চৌধুরী এবং সাদেক বাচ্চু ছাড়াও অভিনয় করেছেন আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে।
সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সংগীত পরিচালনায় প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম ও আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ