সাকিব ইস্যুতে আবারও সমালোচনার ঝড় তুললো শিশিরের স্ট্যাটাস
এদিকে আইপিএল। অনেক ভক্ত অনুমান করছেন যে বিশ্বের সেরা অলরাউন্ডার ভারতের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগে খেলতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে সরে যাচ্ছেন।
এ নিয়ে দেশের ক্রিকেটমহলে চলছে জোর সমালোচনা। আজ বৃহস্পতিবার টাইগারদের টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজনও একটু ঘুরিয়ে বলেছেন, সাকিব রঙিন পোশাকের ম্যাচ খেলবেন। তাইতো সাকিব টেস্ট খেলবেন না বলেই ধরে নেওয়া হচ্ছে। আর তাতেই সমালোচনার শুরু।
এর আগে অনেকবার সাকিবের হয়ে সোশ্যাল সাইটে সরব হয়েছেন তার সহধর্মিণী উম্মে আহমেদ শিশির। আজ তার একটি স্ট্যাটাস নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বৃহস্পতিবার সকালে শিশির নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘আপনার যত কম থাকবে, ততই আপনি প্রশংসিত হবেন এবং ভালোবাসা পাবেন। কিন্তু আপনার যত বেশি থাকবে, আপনাকে ততই কম প্রশংসিত হবেন এবং জুটবে ঘৃণা। ‘
পরিপ্রেক্ষিত যেহেতু টেস্ট থেকে সাকিবের ছুটি- শিশিরের পোস্ট নিয়ে তাই গুঞ্জন শুরু হয়েছে। তার পোস্টে অনেকেই সাকিবের হয়ে কমেন্ট করছেন। বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব যে বাংলাদেশের পোস্টার বয়, সেকথাও স্মরণ করিয়ে দিচ্ছেন অনেকে। আবার কেউ কেউ জাতীয় দল থেকে সাকিবের ঘন ঘন ছুটি নেওয়ার সমালোচনাও করছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন