নতুন করে বিতর্কের আগুনে ঘি ঢাললেন রাহানে
অ্যাডিলেডে সেই সিরিজের প্রথম টেস্টে ভারত গুটিয়ে গিয়েছিল ৩৬ রানে। যা তাদের ইতিহাসের সর্বনিম্ন ইনিংস। এরপর নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি ছুটিতে যাওয়ায় দল সামলানোর ভার পড়ে রাহানের কাঁধে।
মেলবোর্নে দ্বিতীয় টেস্ট দারুণ এক সেঞ্চুরি করে দলকে আট উইকেটের জয় এনে দিয়েছিলেন রাহানে। এরপর শেষ টেস্টেও দারুণ মুন্সিয়ানায় অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতে নেয় ভারত।
একে তো প্রতিপক্ষ ছিল শক্তিশালী অস্ট্রেলিয়া। অপরদিকে ইনজুরির কারণে আসা যাওয়ার মধ্যে ছিলেন ভারতের অনেক ক্রিকেটার। এ কারণে নিকট অতীতে ভারতের সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখা হয় এই সিরিজ জয়টিকে। যদিও এই সিরিজে অসাধারণ নেতৃত্ব দিয়েও লাইমলাইটে আসতে পারেননি বলে জানিয়েছেন রাহানে।
‘ব্যাকস্টেজ উইথ বরিয়া’ শো'তে তিনি বলেন, 'জানি, আমি সেখানে কী করেছি। কাউকে আমার বলার প্রয়োজন নেই। কৃতিত্ব নেওয়া আমার স্বভাব নয়। হ্যাঁ, একটা ব্যাপার ছিল যে, আমি মাঠে কিংবা ড্রেসিংরুমে সিদ্ধান্তগুলো নিতাম, কিন্তু অন্য কেউ এর কৃতিত্ব নিত।'
'আমার কাছে সবচেয়ে বড় বিষয় ছিল যে আমরা সিরিজ জিতেছিলাম। ওটা ছিল ঐতিহাসিক সিরিজ এবং আমার জন্য সত্যিই বিশেষ কিছু।'
কারো নাম না উল্লেখ করলেও মূলত সেই সময়ের ভারতের কোচ রবি শাস্ত্রীকে ইঙ্গিত করেছেন রাহানে। সেই সিরিজ জয়ের পর দারুণভাবে প্রশংসিত হয়েছিলেন শাস্ত্রী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: ২০ মিনিটেই গোল, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ২৭% পর্যন্ত লভ্যাংশ দিচ্ছে ৫ কোম্পানি, এজিএম চলতি সপ্তাহে
- বাংলাদেশ বনাম ভারত: লস টাইমে বাংলাদেশের গোল, প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: ৮০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: শেষ মুহুর্তে উত্তেজনায় ম্যাচ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত: চলছে দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম নেপাল সেমিফাইনালের সময়সূচী
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আ.লীগকে রাজনীতিতে ফেরাচ্ছে জাতিসংঘ? খবরের সত্যতা নিয়ে যা জানা গেল