ক্রিকেটারদের নষ্ট করে দিলো টাকা
ক্রিকেটাররা এখন খেলার চেয়ে বেশি প্রমোদিত হচ্ছেন অর্থের জন্য। অর্থের মোহে পড়ে ক্রিকেটাররা এখন নিজের দেশকেও ভুলে গেছেন। জাতীয় দলের খেলা বাদ দিয়ে অর্থের জন্য আইপিএল, বিগ ব্যাশের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশি ঝুঁকছেন ক্রিকেটাররা।
অর্থের প্রতি ক্রিকেটারদের মোহ কমানোর পরামর্শ দিয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। সদ্য শেষ হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় তরুণদের আইপিএলে পারিশ্রমিক কমিয়ে খেলানোর পরামর্শ দিয়েছেন গাভাস্কার।
ভারতের সাবেক অধিনায়ক গাভাস্কার বলেন, সহজে অর্থ পেয়ে অনেক সম্ভাবনাময় প্রতিভা নষ্ট হয়ে যায়, প্রশাসকেরা এটা চাইলে থামাতে পারেন। এখনো আন্তর্জাতিক অভিষেক হয়নি এমন ক্রিকেটার যেন অতীতের মতো হারিয়ে না গিয়ে বছরের পর বছর পারফর্ম করতে আগ্রহী হয়, সেটা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, টাকার মোহে পড়ে অনেকেই খেলা থেকে ছিটকে গিয়ে সহজ কোনো পথে আয় করার চেষ্টায় নামে। জাতীয় দলে অভিষেক হয়নি, এমন খেলোয়াড়দের জন্য ১ কোটি রুপি বেঁধে দেওয়া উচিত। এতে তারা বুঝতে পারবে কঠোর পরিশ্রম করলে ভবিষ্যতে আরও বেশি আয় করা যাবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live