আলোচনা সমালোচনার মাঝে পদত্যাগ করলেন রোজিনা
বিষয়টি নিশ্চিত করে রোজিনা বলেন, ‘বৃহস্পতিবার পদত্যাগপত্র নিয়ে আমার লোক গিয়েছিল শিল্পী সমিতির কার্যালয়ে।
সেখানে দায়িত্বপ্রাপ্ত কাউকে না পেয়ে চলে আসে, পরে ইমেইল করে দিয়েছি। ’কেন আকস্মিক এই পদত্যাগ? শিল্পী সমিতির নির্বাচন ও পরবর্তী সমসাময়িক বিষয়গুলো নিয়ে বিরক্ত হয়ে বা কোনো বিষয়ে প্রভাবিত হয়ে পদত্যাগ করেছেন কি না জানতে চাইলে রোজিনা বলেন, ‘সত্যি কথা বলতে আমি নিজের কিছু কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি।
সময় যদি দিতে না পারি তাহলে এ পদে থেকে লাভ কী? আর নিয়মও তো আছে পরপর তিনবার যদি নির্ধারিত মিটিংয়ে উপস্থিত না হতে পারি তাহলে পদ অকার্যকর হয়ে যেতে পারে, তখন যদি আমাকে নোটিশ দিয়ে দিলো বা সদস্যপদ বাতিলের মতো কিছু ঘটে, এসব ভেবেই নিজেকে সরিয়ে নিলাম। ’
ধারণা করা হচ্ছে রোজিনাকে বেশ অনুরোধ করেই শিল্পী সমিতির গুরুত্বপূর্ণ এই পদে আনা হয়েছিল। তাঁর কথায় কিছুটা সে আভাসও পাওয়া গেল। এক সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, ‘এর আগেও আমি চার বছর দায়িত্ব পালন করেছি। তখনও বলেছিলাম, অতো সময় দিতে পারবো না। অনেক সময় দেশে থাকি না, দেশে থাকলেও অনেক সময় পারিবারিক কাজ নিয়ে ব্যস্ত থাকি। তখন উনারা বলেছিলেন, আপনাকে সময় দিতে হবে না, আপনারা সিনিয়র মানুষ থাকলে অনেক ভালো হয়, বিশেষ কোনো মিটিং থাকলে আমাদের চলচ্চিত্র বা তথ্য মন্ত্রণালয়ের কোনো মিটিং হলে ঢাকায় থাকলে আসবেন। আমি সেময় যা বলেছিলাম, তা উনারা মেনে নিয়েছিলেন। ’
রোজিনা মনে করছেন তখন হয়তো তার অনুপস্থিতি বা কম উপস্থিতি মেনে নিয়েছিল কমিটি, কিন্তু এবারের কমিটি যদি মেনে না নিয়ে নোটিশ দেয় তাহলে সেটা সম্মানজনক হবে না। এজন্যই তিনি পদত্যাগের সিদ্ধান্তে এসেছেন। রোজিনা বলেন, ‘বিষয়টি আমি কাঞ্চন সাহেবকেও বুঝিয়ে বলেছি। ’
১৮৫ ভোট পেয়ে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে নির্বাচিত হয়েছিলেন রোজিনা। এর আগেও দু মেয়াদে একই প্যানেল থেকে কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ