অস্ট্রেলিয়া সিরিজের পাকিস্তানে দলে বড় ধাক্কা
দলের পক্ষে থেকে জানানো হয়েছে, গোড়ালিতে চোট পেয়েছেন নওয়াজ। এই আসরে তার খেলার সম্ভাবনা নেই। তাই ফ্র্যাঞ্চাইজিটি তার পরিবর্তে নতুন ক্রিকেটার নিয়োগের জন্য পিএসএল টেকনিক্যাল কমিটির কাছে আবেদন করবে।
নওয়াজের ছিটকে যাওয়া কোয়েটার জন্য বড় ধাক্কা। চলমান আসরে ব্যাটিং-বোলিং দুই জায়গাতেই অবদান রেখেছেন এই বোলিং অলরাউন্ডার। তার অনুপস্থিতি নিশ্চিতভাবেই ভোগাবে দলকে। আসরে চার ম্যাচ খেলে ব্যাট হাতে ৭৮ রান করেছেন নওয়াজ। যেখানে তার স্ট্রাইক রেট প্রায় ২০৫। পাশাপাশি বল হাতেও দুর্দান্ত ছিলেন তিনি। চার ম্যাচে শিকার করেছেন ৬ উইকেট। যেখানে তিনি বোলিং করেছেন ৮.৪০ ইকোনোমিতে।
এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে পাকিস্তানের স্কোয়াডে আছেন নওয়াজ। এমআরআই স্ক্যানে তার পায়ে ফ্র্যাকচার নিশ্চিত হওয়ায় ঘরের মাঠের এই সিরিজেও খেলতে পারবেন না তিনি।
আগামী ২ মার্চ থেকে শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজ। টেস্ট সিরিজ শেষ হবে ২৫ মার্চ। আর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সমাপ্তি হবে ৫ এপ্রিল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live