সাইফউদ্দিনের বিপিএল না খেলায় প্রশ্ন করলেন ; জেমি সিডন্স
তার আসলে কোনো চিকিৎসাই হয়নি। কেনোই বা হবে? সে অর্থে কোনো ইনজুরিই নেই তার। লন্ডনে স্ক্যান করানো হয়েছে। কিন্তু তাতে কিছু পাওয়া যায়নি। এটুকু শুনে আবার ভাববেন না তাহলে খুব শীঘ্রই বোলিংয়ে ফিরবেন সাইফউদ্দিন? নাহ! তার বোলিংয়ে ফিরতে দেরি হবে আরও। তবে ব্যাটিংটা শুরু করতে পারবেন শিগগিরই।
আসুন শোনা যাক নিজের সম্পর্কে সাইফউদ্দিন কী বলেছেন, ‘স্ক্যান করানো হয়েছে। আমার কোনো ইনজুরি নেই। ব্যাটিংটা শুরু করতে পারবো। তবে বোলিংয়ে ফিরতে আরও দেরি হবে। আস্তে আস্তে বোলিংটা করতে বলা হয়েছে।’এদিকে দেশে ফিরে দেখা হয়েছিল নতুন ব্যাটিং কোচ জেমি সিডন্সের সঙ্গে। আজ শেরে বাংলায় দেখা হয় তাদের। সিডন্স তাকে জিজ্ঞেস করেছিলেন, কী ব্যাপার বিপিএল খেলছো না কেন?
সাইফউদ্দিনের ভাষ্য, ‘সিডন্সের সঙ্গে অল্প কথা হয়েছে। উনি আমাকে জিজ্ঞেস করেছেন, বিপিএল কেন খেলছো না। আমি বলেছি, ইনজুরির কারণে খেলতে পারছি না। এরপর কবে থেকে শুরু করতে পারবো, সব কিছু জানতে চেয়েছিল। আমিও বলেছি।’ সাইফউদ্দিনের সর্বশেষ অবস্থা কী? তা জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী, ‘সাইফউদ্দিনের কোনো চিকিৎসা হয়নি।
চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়েছে। আর একটা স্ক্যান করা হয়েছে। সেখানে কোনো সমস্যা ধরা পড়েনি।’ তিনি আরও যোগ করেন, ‘সে এখন থেকে পুরোদমে ব্যাটিং করতে পারবে। আর যেহেতু অনেকদিন বোলিং করে নাই তাই আস্তে আস্তে বোলিংটা শুরু করতে হবে। বোলিংয়ের জন্য একটা সময় লাগবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন