গোপন তথ্য ফাঁস: অবশেষে জানা গেল আইপিএলে সাকিবের দল না পাওয়ার আসল কারন
এর যুক্তিসঙ্গত কারণ কি হতে পারে? সাকিবের সাম্প্রতিক ফ্রম এক অর্থে অসাধারণ। বিপিএলের টানা পাঁচ ম্যাচে ব্যাক-টু-ব্যাক ম্যান অফ দ্যা ম্যাচ হয়ে নতুন রেকর্ড গড়েছেন এই অলরাউন্ডার। এই পাঁচ ম্যাচে তিনটিতেই করেছেন হাফ সেঞ্চুরি, এই পাঁচ ম্যাচের মধ্যে তার সর্বনিম্ন স্কোর ছিল ১৯ বলে ৩৮। এছাড়া বিপিএলের ৯ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন সাকিব।
একটি নির্দিষ্ট ক্রিকেটারের পক্ষে কি এর চেয়ে বেশি পারফর্ম করা সম্ভব? বোধহয় না। সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে যেখানে আইপিএল দলগুলোর সাকিবকে নিয়ে এক ধরনের হুলুস্থুল কাণ্ড করার কথা, সেখানে ব্যাপারটি ঘটল সম্পূর্ণ উল্টো সাকিবকে নিতে একটি দলও আগ্রহ প্রকাশ করলো না।
সাকিব থেকে অনেক অনেক পিছিয়ে থাকা ওয়ানিদু হাসারাঙ্গাকে নিতে যেখানে দলগুলো প্রতিযোগিতায় নেমে পড়েন সেখানে সাকিবের প্রতি কেনো নজরও যায়নি কোনো দলের। সাকিবের দল না পাওয়ার ক্ষেত্রে অন্যতম কারণ হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে টাইগারদের টাইট সিডিউল।
আইপিএলের শুরুর সময় দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে এবং টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট থেকে নিজের নাম আইপিএল এর জন্য প্রত্যাহার করলেও ওয়ানডে ঠিকই খেলবেন সাকিব। শুধু তাই নয় আইপিএলের শেষেও লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজে রয়েছেন যা খেলার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব।
ফলে আইপিএল শেষ হওয়ার অনেক আগেই দল ছাড়তে হবে সাকিবকে। হয়তোবা এই চিন্তা ভাবনা করেই সাকিবকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেনি কোনো দল। তবে কারণ যাই হোক এই ধরনের সাম্প্রতিক ফর্ম এর পরও সাকিবের দল না পাওয়াটা সত্যিই বিস্ময় জনক।তবে এখানে একটি কথা স্পষ্ট সাকিব অনেক আগেই নিজেকে বিশ্বসেরা হিসেবে প্রমাণ করে দিয়েছেন। এখন কাউকে তার প্রমাণ করার কিছু নেই, আইপিএলের খেলা কিংবা না খেলা নিশ্চয়ই সাকিবের যে উচ্চতা সেটা কমাতে কিংবা বাড়াতে পারবে না।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে ট্রাম্পের বড় ঘোষণা
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬)
- আজ ওয়েস্ট হ্যাম বনাম ম্যান ইউ ম্যাচ: দুই দলের সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: কখন, কোথায় ও কীভাবে দেখবেন Live
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: বড় রানের টার্গেট দিল পাকিস্তান
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- চলছে পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- স্মার্টফোনে জানুন আপনার ভোট কেন্দ্র ও ভোটার সিরিয়াল
- আইডি কার্ড না থাকলেও ভোট দেওয়া যাবে? যা বলছে ইসি
- সংসদ নির্বাচন: ভোটের দিন কোন কোন যান চলাচলে নিষেধাজ্ঞা থাকছে?
- টি-টোয়েন্টি বিশ্বকাপ: ৪৪ ওভারে শেষ হলো দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের ম্যাচ
- লিভার নষ্ট হচ্ছে কি না বুঝবেন হাত ও পায়ের এই লক্ষণে
- পিএসএল ২০২৬ নিলাম: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ১২ ফেব্রুয়ারি ভোট: ফল কবে? দিনক্ষণ জানাল কমিশন
- ত্বকের ৫ পরিবর্তনেই লুকিয়ে ফুসফুস ক্যানসারের ইঙ্গিত!