হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো চট্টগ্রাম ও খুলনার ১ম এলিমিনেটর ম্যাচ, দেখেনিন ফলাফল
আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৯ রান সংগ্রহ করেছিল চট্টগ্রাম। জবাবে ১৮২ রানে আটকে যায় খুলনা।
জয়ের জন্য শেষ ওভারে খুলনার প্রয়োজন ছিল ১৬ রান। প্রথম তিন বলে ৩ রান নেন ফ্লেচার ও পেরেরা।
খুলনার হয়ে ইনিংস উদ্বোধন করতে নেমে এদিন ব্যর্থ হন মাহেদী হাসান। তিনি ২ রানে আউট হওয়ার পর ১ রান করে সাজঘরে ফেরেন সৌম্য সরকারও। এ সময় আগের ম্যাচের নায়ক আন্দ্রে ফ্লেচার ও মুশফিকুর রহিম মিলে বড় জুটি গড়েন।
২৯ বলে ৪৩ রান করে আউট হন মুশফিক। তবে ফ্লেচারকে থামাতে পারেননি কেউ।
এর আগে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন খুলনা অধিনায়ক মুশফিকুর রহিম। ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই আউট হন জাকির হাসান।
অধিনায়ক আফিফ হোসেন এদিন ৩ রানের বেশি করতে পারেননি। শুরুতেই ২ উইকেট হারানোর পর পরিস্থিতি সামাল দেন কেনার লুইস ও চ্যাডউইক ওয়ালটন। দুজনে গড়েন ৩৮ রানের জুটি। লুইস ৩৯ রান করে আউট হন। তার জায়গায় নামা শামীম হোসেন করেন ১০ রান।
এর পরের গল্পটা ওয়ালটন আর মেহেদি হাসান মিরাজের। এই দুই ব্যাটারের পাল্টা আক্রমণে দিশেহারা হয়ে পড়েন খুলনার বোলাররা। শেষ ওভারে বিচ্ছিন্ন হওয়ার আগে দুজনে গড়েন ৫৮ বলে ১১৫ রানের বিধ্বংসী জুটি। ব্যক্তিগত ৩৬ রানে আউট হন মিরাজ।
অন্যপ্রান্তে ৪৪ বলে ৮৯ রানের টর্নেডো ইনিংস খেলে অপরাজিত থাকেন ওয়ালটন। শেষে নামা বেনি হাওয়েল ৩ বলে ৮ রান করে অপরাজিত থাকেন। খুলনার হয়ে খালেদ আহমেদ দুটি, নাবিল সামাদ, রুয়েল মিয়া ও মাহেদী হাসান একটি করে উইকেট শিকার করেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে ট্রাম্পের বড় ঘোষণা
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬)
- আজ ওয়েস্ট হ্যাম বনাম ম্যান ইউ ম্যাচ: দুই দলের সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: কখন, কোথায় ও কীভাবে দেখবেন Live
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: বড় রানের টার্গেট দিল পাকিস্তান
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- চলছে পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- স্মার্টফোনে জানুন আপনার ভোট কেন্দ্র ও ভোটার সিরিয়াল
- আইডি কার্ড না থাকলেও ভোট দেওয়া যাবে? যা বলছে ইসি
- সংসদ নির্বাচন: ভোটের দিন কোন কোন যান চলাচলে নিষেধাজ্ঞা থাকছে?
- টি-টোয়েন্টি বিশ্বকাপ: ৪৪ ওভারে শেষ হলো দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের ম্যাচ
- লিভার নষ্ট হচ্ছে কি না বুঝবেন হাত ও পায়ের এই লক্ষণে
- পিএসএল ২০২৬ নিলাম: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ১২ ফেব্রুয়ারি ভোট: ফল কবে? দিনক্ষণ জানাল কমিশন
- ত্বকের ৫ পরিবর্তনেই লুকিয়ে ফুসফুস ক্যানসারের ইঙ্গিত!