ব্রেকিং নিউজ: আর্জেন্টিনার চার ফুটবলার নিষিদ্ধ, বড় শাস্তি পেল ব্রাজিল
নিজেদের করোনা প্রটোকল দেখিয়ে আর্জেন্টিনার চার খেলোয়াড়কে নিয়ে প্রশ্ন তোলে ব্রাজিলের স্বাস্থ্য বিভাগ। যে কারণে সেই ম্যাচ আর পুরোটা খেলা সম্ভব হয়নি। তখন বলাবলি হচ্ছিল, হয়তো যেকোনো এক দলকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হতে পারে।
তবে সে পথে হাঁটেনি ফিফা। উল্টো আর্জেন্টিনার আলোচ্য সেই চার খেলোয়াড়কে দুই ম্যাচ করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি ভিন্ন দুই অপরাধে অর্থ জরিমানা করা হয়েছে ব্রাজিলকে। শুধু তাই নয়, আর্জেন্টিনাকেও দেওয়া হয়েছে জরিমানার শাস্তি।
সোমবার ঘোষিত এই রায়ে প্রথমত নিরাপত্তা ও নির্দেশনা বিঘ্নের দায়ে ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশনকে ৫ লাখ সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে। অন্যদিকে যথাযথ কারণ না দেখিয়েই খেলোয়াড় মাঠে নামিয়ে দেওয়া আর্জেন্টাইন অ্যাসোসিয়েশন গুনছে ২ লাখ সুইস ফ্রাঁ জরিমানা।
এই শাস্তির সঙ্গে ম্যাচটি পরিত্যক্ত করার অপরাধে দুই দলকেই সমান ৫০ হাজার সুইস ফ্রাঁ করে জরিমানা করা হয়েছে। সবশেষ আর্জেন্টিনার সেই চার ফুটবলার এমিলিয়ানো বুয়েন্দিয়া, এমিলিয়ানো মার্টিনেজ, জিওভানি লো সেলসো এবং ক্রিশ্চিয়ান রোমেরোকে দুই ম্যাচ করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
আর সবচেয়ে বড় বিষয় হলো, ম্যাচটি পরিত্যক্ত বা বাতিল ঘোষণা করেনি ফিফা। বরং উপযুক্ত আন্তর্জাতিক বিরতি দেখে খুব শিগগিরই আবারও দুই দলের লড়াই হবে বলে জানানো হয়েছে। তবে এই ম্যাচের চূড়ান্ত বা সম্ভাব্য- কোনো সূচিই জানাতে পারেনি ফিফা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে ট্রাম্পের বড় ঘোষণা
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬)
- আজ ওয়েস্ট হ্যাম বনাম ম্যান ইউ ম্যাচ: দুই দলের সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: কখন, কোথায় ও কীভাবে দেখবেন Live
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: বড় রানের টার্গেট দিল পাকিস্তান
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- চলছে পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- স্মার্টফোনে জানুন আপনার ভোট কেন্দ্র ও ভোটার সিরিয়াল
- আইডি কার্ড না থাকলেও ভোট দেওয়া যাবে? যা বলছে ইসি
- সংসদ নির্বাচন: ভোটের দিন কোন কোন যান চলাচলে নিষেধাজ্ঞা থাকছে?
- টি-টোয়েন্টি বিশ্বকাপ: ৪৪ ওভারে শেষ হলো দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের ম্যাচ
- লিভার নষ্ট হচ্ছে কি না বুঝবেন হাত ও পায়ের এই লক্ষণে
- পিএসএল ২০২৬ নিলাম: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ১২ ফেব্রুয়ারি ভোট: ফল কবে? দিনক্ষণ জানাল কমিশন
- ত্বকের ৫ পরিবর্তনেই লুকিয়ে ফুসফুস ক্যানসারের ইঙ্গিত!