জাতীয় দলে ফেরার আশা শেষ রুবেলের
অবশ্য বাংলাদেশে বয়স ৩০ পার হলেই আস্তে আস্তে যে কোন ক্রিকেটার কে বাতিলের খাতায় ফেলে দেওয়া হয়। দিনের-পর-দিন পারফর্ম করেও জাতীয় দলে ডাক পান্না ইমরুল কিংবা বছরের পর বছর জাতীয় লিগের শীর্ষ রান স্কোরার হয়েও বিবেচনার বাইরে ছিলেন তুষার ইমরান। বাতিলের খাতায় পড়া ক্রিকেটারদের এই লিস্টে কি তাহলে নতুন নাম রুবেল হোসেন।
একসময় বাংলাদেশ ক্রিকেটের দ্রুততম বোলার খ্যাত রুবেল বেশ কয়েকদিন ধরেই জাতীয় দলের বাইরে। বিশ্বকাপ দলে থাকলেও কোনো ম্যাচ না খেলেই পাকিস্তান সিরিজের দল থেকে ছিটকে যায় রুবেল। পরবর্তীতে রুবেলকে বিবেচনায় রাখেন না নির্বাচকরা। এ বিপিএলে রুবেলকে নতুন রূপে দেখা গিয়েছে খুব বেশি উইকেট না পেলেও, পাঁচ বছর আগের সেই রুবেলের দেখা পাওয়া গিয়েছে।
গতি কিছুটা বেড়েছে পাশাপাশি নতুন বল থেকে সুইং আদায় করতে ও দেখা গিয়েছে এ পেস বোলারকে। বর্তমানে আগের চেয়ে নির্বাচকদের কাছে বিকল্প ক্রিকেটার রয়েছে অনেক বেশি। ফলে নিশ্চয়ই রুবেলকে দলে আসতে আগের চেয়ে অনেক বেশি পরিশ্রম করতে হবে। এবং পারফরমেন্সের গ্রাফও আগের চেয়ে উপরে থাকতে হবে। কিন্তু কোনো কারণে নির্বাচকরা যদি তাকে বাতিলের খাতায় ফেলে দেয় তাহলে রুবেল যাই করুক না কেনো সেটা দলে ফেরার জন্য যথেষ্ট হবে না।
বিশ্ব ক্রিকেটে যেখানে ৩৫ বছর বয়সে অনেক ক্রিকেটারই আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন, সেখানে বয়স ৩০ পার করলেই কেনো বাংলাদেশে ক্রিকেটারদের বাতিলের খাতায় ফেলে দেওয়া হবে। বাংলাদেশ ক্রিকেটকে বেশ লম্বা সময় ধরে সার্ভিস দিয়েছেন রুবেল, নিজের ক্যারিয়ারে দেশকে অনেক কিছুই দিয়েছেন এই পেস বোলার। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করলে নিশ্চয়ই জাতীয় দলে ফেরা তার প্রাপ্য। নির্বাচকরা রুবেলকে বয়স দিয়ে নয় পারফরম্যান্স দিয়ে বিচার করবে দিনশেষে এটাই আশা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল