মাঠে নামছে রিয়াল ও মেসি-নেইমারের পিএসজি
তবে, বার্সা-রিয়াল না হলেও চ্যাম্পিয়ন্স লিগের সৌজন্যে আবারও রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে যাচ্ছেন মেসি এবং রিয়াল মাদ্রিদ। ২০১৯ সাল থেকে রিয়ালের বিপক্ষে কোনো জয় না পাওয়া মেসি কী এবার পারবেন, সেই ধারা ভাঙতে?
বার্সার জার্সিতে নয়, মেসি এবার খেলবেন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) জার্সিতে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে ঘরের মাঠে আজ বাংলাদেশ সময় রাত ২টায় মুখোমুখি হচ্ছে রিয়াল এবং পিএসজি।
আজ শুধু রিয়াল মাদ্রিদ আর পিএসজিই নয়, মাঠে নামছে ম্যানচেস্টার সিটিও। যদিও পেপ গার্দিওলার দলের সামনে সহজ প্রতিপক্ষ, স্পোর্টিং সিপি। সিটিকে স্পোর্টিং সিপির মাঠে গিয়েই খেলতে হবে। রাত ২টায় শুরু হবে ম্যাচটি।
তবে পিএসজি-রিয়াল মাদ্রিদ ম্যাচে একটি বিষয় খুব মিস করবেন ফুটবল সমর্থকরা। এই ম্যাচে পরস্পর মুখোমুখি হওয়ার কথা ছিল সার্জিও রামোস এবং রিয়াল মাদ্রিদ। কিন্তু ইনজুরির কারণে এই ম্যাচটি খেলতে পারছেন না রামোস।
না হয়, রিয়ালেরই সাবেক অধিনায়ক খেলতে নামছে রিয়ালের বিপক্ষে, দৃশ্যটা হতে পারতো খুবই আকর্ষণীয়। ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারবেন না হয়তো অ্যাঞ্জেল ডি মারিয়াও।
সাবেক এই রিয়াল ডিফেন্ডারকে সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগের ম্যাচে পাওয়ার আশা করছেন পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো। তবে এই ম্যাচেই মাঠে ফিরছেন নেইমার। দীর্ঘদিন ইনজুরিতে কাটানোর পর গুরুত্বপূর্ণ ম্যাচ দিয়েই মাঠে ফিরছেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা। সে সঙ্গে মেসি-নেইমার-এমবাপে জুটি আবারও ফিরছেন খেলার মাঠে।
মেসিদের বিপক্ষে এই ম্যাচে রিয়াল মাদ্রিদ পূর্ণশক্তির দল নিয়েই খেলতে এসেছে প্যারিসে। লিগে দুই দল ভালো খেললেও পিএসজি কিছুদিন আগে বাদ পড়েছে ফ্রেঞ্চ কাপ থেকে। অন্যদিকে রিয়ালও বাদ পড়েছে কোপা ডেল রে থেকে। সবকিছু ছাপিয়ে দুই জায়ান্টের জমজমাট লড়াইয়ের আশাই করছেন সমর্থকরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল