কেন দলে নেই জানতে পারলে ভালো হত : মোসাদ্দেক
অথচ মোসাদ্দেককে দলে না রাখার প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছিলেন, মোসাদ্দেককে নিয়ে কোনো আলোচনাই করেনি নির্বাচক প্যানেল। এমন ঘটনায় স্তম্ভিত মোসাদ্দেক। বললেন, জানেন না তার বাদ পড়ার কারণ।
বিসিএলের ওয়ানডে সংস্করণ ইন্ডিপেন্ডেন্স কাপে ওয়ালটন সেন্ট্রাল জোনকে নেতৃত্ব দিয়ে শিরোপা জেতানোর পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া মোসাদ্দেক অনেকটা নিশ্চিত ছিলেন, আফগানিস্তান সিরিজের ওয়ানডে দলে অন্তত তিনি থাকবেন। তিনি বলেন, ‘সুযোগ না পাওয়াটা আসলে অনেক বেশি হতাশার। আমিও খুব আশা করেছিলাম আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে আমাকে রাখা হবে। ইন্ডিপেন্ডেন্স কাপের পারফরম্যান্স দেখে দল নির্বাচন করলে অবশ্যই আমার নাম স্কোয়াডে থাকার কথা ছিল।’
মোসাদ্দেক জানেনও না কেন তিনি বাদ পড়েছেন। এতে বুঝে উঠতে পারছেন না, তার ঘাটতির জায়গা কোথায় বা ইন্ডিপেন্ডেন্স কাপের পারফরম্যান্সের পর আদৌ ঘাটতির কোনো জায়গা আছে কি না, ‘আমি জানি না আসলে কেন দলে নেই। যদি জানতে পারতাম আমার জন্যও ভালো হত। আমার পারফরম্যান্স যদি আপ টু দ্যা মার্ক না হয় তাহলে আমাকে জানানো উচিৎ কতটুকু পারফর্ম করলে আমাকে বিবেচনা করা হবে।’
মোসাদ্দেক অবশ্য হাল ছাড়ার পাত্র নন। জানালেন, এখনও নিজের সর্বোচ্চটুকুই দিয়ে যাবেন ২২ গজে। তিনি বলেন, ‘আপনি যখন শুনবেন আপনাকে বিবেচনাই করেনি, এটা একজন খেলোয়াড়ের জন্য অনেক হতাশাজনক। আমি আমার জায়গা থেকে পারফর্ম করে যাওয়ার চেষ্টা করব, যেটা সবসময় করি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল