ব্রেকিং নিউজ: ভারত থেকে মুস্তাফিজের জন্য উড়ে এলো নতুন বার্তা
তবে এবারের নিলামে সব চেয়ে বেশি আলোচনায় ছিল সাকিব ও রায়নার দল না পওয়ার বিষয়টা। এবারি প্রথম আইপিএলে নিলামে দল পাননি বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব। তবে সাকিব দল না পেলেও দল পেয়েছেন মুস্তাফিজ। আইপিএলে এর আগে তিনটি দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। আইপিএলে প্রথমবার সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলার পর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে দেখা গিয়েছিল দেশ সেরা এই পেসারকে। আর গত আইপিএল আসরে রাজস্থান রয়্যালসের হয়ে মাঠ মাতিয়েছিলেন মুস্তাফিজ।
নিলামের আগে রাজস্থান মুস্তাফিজকে রিটেইন না করাই, নিলামে উঠে মুস্তাফিজের নাম। আর তাতেই বাজিমাত করে দিল্লি। বেইস প্রাইসে দলে ভেড়ায় মুস্তাফিজকে। বল হাতে সর্বশেষ আসরে দুর্দান্ত পারফর্ম করা কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য রাখা হয়েছিল আগেরবারের দ্বিগুণ। ২ কোটি রুপি ভিত্তিমূল্য রাখার পর নিলামের প্রথম দিনই মুস্তাফিজের নাম উঠলে তাকে ভেড়ায় দিল্লী ক্যাপিটালস। অন্য কোনো দল বিড না করায় খুব সহজেই ভিত্তিমূল্যেই মুস্তাফিজকে পেয়ে যায় দিল্লী ক্যাপিটালস।
আইপিএল মেগা আসরে দিল্লী ক্যাপিটালসের হয়ে খেলতে মুখিয়ে আছেন মুস্তাফিজুর রহমান এমনটা জানিয়েছেন তিনি। এক টুইট বার্তায় মুস্তাফিজ লিখেন, ‘’নতুন দল, নতুন অভিজ্ঞতা। দিল্লি ক্যাপিটালস পরিবারে যোগ দিতে মুখিয়ে আছি আমি। একটি সফল ও স্মরণীয় আইপিএল মৌসুমের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।‘’
মুস্তাফিজুর রহমানের সেই টুইট সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছে দিল্লী ক্যাপিটালস। মুস্তাফিজের একটি ছবি সংযুক্ত করে দিল্লী ক্যাপিটালসও জানিয়েছে মুস্তাফিজকে দলে পাওয়ার জন্য তড় সইছে না তাদের।
দিল্লী ক্যাপিটালস মুস্তাফিজকে নিয়ে তাদের করা এক টুইটে লিখেছে, ‘’প্রথম বাংলাদেশী প্লেয়ার হিসেবে মুস্তাফিজুর রহমান দিল্লী ক্যাপিটালসের আসছে। তাকে দেখার কৌতুহল নিয়ে আমরা আর অপেক্ষা করতে পারছি না!‘’
এক নজরে দেখে নেয়া যাক দিল্লী ক্যাপিটালসের স্কোয়াড
পৃথ্বী শ, কমলেশ নাগরকোটি, চেতন সাকারিয়া, রিপাল প্যাটেল, যশ ধুল, ভিকি ওস্তাল, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, মুস্তাফিজুর রহমান, মানদীপ সিং, শার্দূল ঠাকুর, অ্যানরিখ নরকিয়া, কেএস ভারত, লুঙ্গি এনগিডি, অক্ষর প্যাটেল, কূলদীপ যাদব, টিম সেইফার্ট, সরফরাজ খান, প্রবীণ দুবে, অশ্বিন হেব্বার, রভম্যান পাওয়েল, ললিত যাদব, রিশভ পান্ত ও খলিল আহমেদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: ২০ মিনিটেই গোল, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ২৭% পর্যন্ত লভ্যাংশ দিচ্ছে ৫ কোম্পানি, এজিএম চলতি সপ্তাহে
- বাংলাদেশ বনাম ভারত: লস টাইমে বাংলাদেশের গোল, প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: ৮০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: শেষ মুহুর্তে উত্তেজনায় ম্যাচ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত: চলছে দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম নেপাল সেমিফাইনালের সময়সূচী
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আ.লীগকে রাজনীতিতে ফেরাচ্ছে জাতিসংঘ? খবরের সত্যতা নিয়ে যা জানা গেল