আজ ফাইনালে উঠার লড়াইয়ে নতুন সময়ে মাঠে নামছে কুমিল্লা ও চট্টগ্রাম
লিগ পর্বে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকায় প্রথম কোয়ালিফাইয়ারে খেলেছিলো দু’বারের চ্যাম্পিয়ন কুমিল্লা। ১০ খেলায় ৬ জয়, ৩ হার ও ১টি পরিত্যক্ত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থান নিশ্চিত করেছিলো কুমিল্লা। ১০ খেলায় ৭ জয়, ২ হার ও ১টি পরিত্যক্ত ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান পেয়েছিলো বরিশাল।
তাই টেবিলের শীর্ষ দুই দল হিসেবে, প্রথম কোয়ালিফাইয়ারে বরিশালের প্রতিপক্ষ হয় কুমিল্লা। ঐ ম্যাচে বরিশালের কাছে ১০ রানে হেরে যায় ইমরুল কায়েস-লিটন দাসের কুমিল্লা।
টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলো কুমিল্লা। প্রথমে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি বরিশাল। কুমিল্লার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৩ রান করে বরিশাল।
জবাবে নিজেদের বোলিং নৈপুন্যে কুমিল্লাকে ১৪৪ রানের টার্গেট স্পর্শ করতে দেয়নি বরিশাল। ২০ ওভারে ৭ উইকেটে ১৩৩ রান করে ম্যাচ হারে কুমিল্লা। শেষদিকে বল হাতে দুর্দান্ত নৈপুন্যে কুমিল্লার সর্বনাশ করেছেন বরিশালের বাঁ-হাতি পেসার মেহেদি হাসান রানা। ৩ ওভারে ১৫ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন রানা।
আসরে কুমিল্লার পক্ষে সর্বোচ্চ রান দক্ষিণ আফ্রিকার ফাফ ডু-প্লেসিসের। ৯ ইনিংসে ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ২৬১ রান করেছেন তিনি। এরপর আছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ৮ ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরিতে ২২৭ রান করেছেন তিনি।
বল হাতে কুমিল্লাকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন পেসার মুস্তাফিজুর রহমান। ৯ ইনিংসে ১৭ উইকেট নিয়েছেন তিনি। বরিশালের ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ডোয়াইন ব্রাভোর সাথে সমান ১৭ উইকেট নিয়ে শীর্ষে ফিজ।
প্লে-অফে খেলতে লিগ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত লড়তে হয়েছে চট্টগ্রামকে। লিগের শেষ ম্যাচে সিলেট সানরাইজার্সকে ৪ উইকেটে হারিয়ে প্লে-অফে উঠে চট্টগ্রাম।
১০ খেলায় সমান ৫টি করে জয়-হারে ১০ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে টেবিলের তৃতীয় চট্টগ্রাম। একই চিত্র ছিলো খুলনা টাইগার্সের। রান রেটে পিছিয়ে চতুর্থস্থান পায় খুলনা। তাই পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ দল হিসেবে চট্টগ্রাম ও খুলনা এলিমিনেটর ম্যাচ খেলে।
উত্তেজনাপূর্ণ সেই এলিমিনেটর ম্যাচে খুলনাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে ওঠে চট্টগ্রাম। ম্যাচ হেরে বাদ পড়ে খুলনা।
প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজের চাঁদউইক ওয়ালটনের ৪৪ বলে অপরাজিত ৮৯ রানের সুবাদে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৯ রান করে চট্টগ্রাম। এরপর খুলনাকে ২০ ওভারে ৫ উইকেটে ১৮২ রানের বেশি করতে দেয়নি চট্টগ্রামের বোলাররা।
এখন পর্যন্ত আসরে চট্টগ্রামের পক্ষে সর্বোচ্চ রান করেছেন ইংল্যান্ডের উইল জ্যাকস। ১০ ইনিংসে ৪টি হাফ-সেঞ্চুরিতে ৩৯৮ রান করেছেন তিনি। আর বোলারদের মধ্যে সেরা পেসার মৃত্যুঞ্জয় চৌধুরি। ৭ ইনিংসে ১৪ উইকেট নিয়েছেন তিনি। টুর্নামেন্টের একমাত্র হ্যাট্টিকম্যানও মৃত্যুঞ্জয়।
লিগ পর্বে দু’বার দেখা হয়েছে কুমিল্লা ও চট্টগ্রামের। দু’বারই জয় পায় কুমিল্লা। চট্টগ্রামের মাটিতে প্রথম দেখায় ৫২ রানে এবং মিরপুরে দ্বিতীয় দেখায় ৯ উইকেটে জয় পায় কুমিল্লা।
আগামী ১৮ ফেব্রুয়ারি বিপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে ট্রাম্পের বড় ঘোষণা
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬)
- আজ ওয়েস্ট হ্যাম বনাম ম্যান ইউ ম্যাচ: দুই দলের সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: কখন, কোথায় ও কীভাবে দেখবেন Live
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: বড় রানের টার্গেট দিল পাকিস্তান
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- চলছে পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- স্মার্টফোনে জানুন আপনার ভোট কেন্দ্র ও ভোটার সিরিয়াল
- আইডি কার্ড না থাকলেও ভোট দেওয়া যাবে? যা বলছে ইসি
- টি-টোয়েন্টি বিশ্বকাপ: ৪৪ ওভারে শেষ হলো দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের ম্যাচ
- সংসদ নির্বাচন: ভোটের দিন কোন কোন যান চলাচলে নিষেধাজ্ঞা থাকছে?
- ১২ ফেব্রুয়ারি ভোট: ফল কবে? দিনক্ষণ জানাল কমিশন
- পিএসএল ২০২৬ নিলাম: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ত্বকের ৫ পরিবর্তনেই লুকিয়ে ফুসফুস ক্যানসারের ইঙ্গিত!
- পাকা কলার কালো দাগেই লুকিয়ে ক্যানসার প্রতিরোধের শক্তি