ফাইনালে ওঠার লড়াইয়ে কুমিল্লার বিপক্ষে চমক দিয়ে শক্তিশালী একাদশ ঘোষণা করলো চট্রগ্রাম
চলুন দেখে নেয়া যাক ফাইনালে ওঠার এই লড়াইয়ে কুমিল্লার বিপক্ষে কেমন হতে পারে চট্টগ্রাম চেলেঞ্জার্সের একাদশ।
এলিমিনেটর ম্যাচে শেষ মুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন চট্টগ্রাম চেলেঞ্জার্সের দুর্দান্ত ফর্মে থাকা সেরা ব্যাটসম্যান উইল জ্যাকস। পুরো টুর্নামেন্ট জুড়ে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটসম্যান সুস্থ হয়ে পুনরায় যোগ দিয়েছেন দলের সাথে। ফলে তার অন্তর্ভুক্তিতে ব্যাটিং অর্ডারে শক্তি বাড়বে চট্টগ্রাম চেলেঞ্জার্সের।
দলটির ব্যাটিং বিভাগে ছন্দে রয়েছেন আরেক ব্যাটসম্যান চ্যাডউইক ওয়াল্টন। গত ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালানো এই ব্যাটসম্যানের দিকে বাড়তি নজর রাখতে পারে কুমিল্লার বোলাররা।
এছাড়া ব্যাটিং বিভাগে অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব, শামিম হোসাইনের শেষের দিকে ফিনিশিংয়ের কাজটা করতে পারেন অলরাউন্ডার বেনি হাওয়েল ও মেহেদি হাসান মিরাজরা।
বোলিং বিভাগে চট্টগ্রাম চেলেঞ্জার্সের অন্যতম ভরসার নাম হিসেবে রয়েছে দুই তরুণ পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী ও শরিফুল ইসলাম। দুর্দান্ত ফর্মে থাকা মৃত্যুঞ্জয় কুমিল্লার ব্যাটিং অর্ডার যেকোনো সময় গুঁড়িয়ে দিয়ে ধস নামাতে পারেন। সেই সাথে শরিফুল ইসলামের জুটি হতে পারে বেশ কার্যকর।
স্পিন বিভাগে মেহেদি হাসান মিরাজ ও নাসুম আহমেদের উপরেই আস্থা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম চট্টগ্রাম চেলেঞ্জার্সের মধ্যকার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আজ (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ৩০ মিনিটে।
এক নজরে দেখে নেয়া যাক কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে চট্টগ্রাম চেলেঞ্জার্সের সম্ভাব্য সেরা একাদশ
উইল জ্যাকস, জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, চ্যাডউইক ওয়াল্টন, শামিম হোসাইন, আকবর আলি, মেহেদি হাসান মিরাজ, বেনি হাওয়েল, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাসুম আহমেদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল