সদ্য প্রকাশিত আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে ম্যাচ না খেলেও শীর্ষে মুশফিক
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ওয়ানডে ফরম্যাটে আইসিসির র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন মুশফিক। আইসিসি র্যাঙ্কিংয়ে মুশফিকের সেরা অবস্থান ছিল ১৪তম। এবার র্যাঙ্কিংয়ে আরও ওপরে উঠলেন বাংলাদেশ দলের এ অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার।
সম্প্রতি ওয়ানডে ব্যাটার ও বোলারদের হালনাগাদকৃত ওয়ানডে র্যাঙ্কিং প্রকাশ করেছে। সেই তালিকায় ওয়ানডে ক্যারিয়ারের সেরা অবস্থানে উঠে এসেছেন মুশফিক। মূলত ভারত সিরিজে শাই হোপের ব্যাটে আসেনি রান। ফলে র্যাঙ্কিংয়ে অধঃপতন হয়েছে হোপের। যে কারণে ম্যাচ না খেলেও ওয়ানডে র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারের সেরা অবস্থান ‘১১’ তে উঠে এসেছেন মুশফিক।
মুশফিকের পরেই রয়েছেন পাকিস্তানের ওপেনার ইমাম-উল-হক। এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে রিশাভ পান্ট, শ্রেয়াস আইয়ারের। সিরিজের তৃতীয় ম্যাচে ৮০ রানের ম্যাচজয়ী ইনিংস খেলায় ৪৯১ রেটিং নিয়ে র্যাঙ্কিংয়ের ৬১তম স্থানে রয়েছেন আইয়ার।
শেষ ওয়ানডেতে অর্ধশতক হাঁকিয়েছেন পান্টও। যে কারণে র্যাঙ্কিংয়ের ৭১তম স্থানে উঠে এসেছেন ভারতের এ উইকেটরক্ষক ব্যাটার। বোলারদের মধ্যে বড় লাফ দিয়েছেন ভারতের পেসার প্রসিধ কৃষ্ণ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন প্রসিধ। আর তাতেই বোলারদের র্যাঙ্কিংয়ে ৫০ ধাপ উন্নতি হয়েছে তাঁর।
৫০ ধাপ এগিয়ে ৯৪ থেকে ‘৪৪’ তম স্থানে জায়গা করে নিয়েছেন কৃষ্ণ। সেই সাথে তিন ম্যাচে ৬ উইকেট নিয়ে বোলারদের র্যাঙ্কিং সেরা ‘বিশে’ ঢুকেছেন আলজারি জোসেফ।
উল্লেখ্য, বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল ঘরের মাঠে শ্রীলঙ্কার মাঠে। ঐ সিরিজে ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকান মুশফিক। সেঞ্চুরির পাশাপাশি তিন ম্যাচে ৭৯ গড়ে ২৩৭ রান করেন এ অভিজ্ঞ উইকেটরক্ষক।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল