এইমাত্র শেষ হলো চট্টগ্রাম বনাম কুমিল্লার টস, দেখেনিন একাদশ
চট্টগ্রামের একাদশে এসেছে একটি পরিবর্তন। অসুস্থতার কারণে এলিমিনেটরে খেলতে না পারা উইল জ্যাকস ফিরেছেন একাদশে। তাকে জায়গা ছেড়ে দিয়েছেন কেনার লুইস।
জয়ের ছন্দে ফিরতে মরিয়া কুমিল্লা একাদশে এনেছে দুটি পরিবর্তন। এই ম্যাচে ফিরেছেন আরিফুল হক ও আবু হায়দার রনি। একাদশে নেই মাহিদুল ইসলাম অঙ্কন ও নাহিদুল ইসলাম।
পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে লিগ পর্ব শেষ করা কুমিল্লা প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের কাছে হেরে যায়। অন্যদিকে তৃতীয় স্থানে থেকে লিগ পর্ব শেষ করা চট্টগ্রাম এলিমিনেটর ম্যাচে হারায় খুলনা টাইগার্সকে। শ্বাসরুদ্ধকর দুটি ম্যাচই সমর্থকদের দিয়ে রোমাঞ্চের স্বাদ।
লিগ পর্বে দুই দল দুইবার একে অপরের মুখোমুখি হয়েছিল। দুইবারই অবশ্য জয় নিয়ে মাঠ ছেড়েছে কুমিল্লা। চট্টগ্রাম তাই প্রতিশোধের লক্ষ্যে মুখিয়ে থাকবে। তবে এই ম্যাচ হারলে শীর্ষ দুইয়ে থেকেও ফাইনাল খেলার সুযোগ হারাবে কুমিল্লা।
একনজরে দুই দলের একাদশ
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
মাহমুদুল হাসান জয়, ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, ফাফ ডু প্লেসি, মঈন আলী, আরিফুল হক, সুনীল নারাইন, শহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম ও আবু হায়দার রনি।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
জাকির হাসান, উইল জ্যাকস, আফিফ হোসেন ধ্রুব (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারি, আকবর আলী, বেনি হাওয়েল, মৃত্যুঞ্জয় চৌধুরী, চ্যাডউইক ওয়ালটন, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম নেপাল সেমিফাইনালের সময়সূচী
- ৯ম পে স্কেল বাস্তবায়ন নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ২৯ মার্চ ২০২৬)
- রাফিনিয়া আউট! ক্রোয়েশিয়া ম্যাচের আগে বড় বিপদে ব্রাজিল
- আজকের খেলার পূর্ণাঙ্গ সময়সূচি:লাহোর বনাম করাচি
- আজকের নামাজের সময়সূচি: (রবিবার, ২৯ মার্চ ২০২৬)
- মাশরুমের ৭টি জাদুকরী গুণ: কেন এটি সেরা সুপারফুড?
- স্কয়ার গ্রুপে বড় নিয়োগ: সেলস অফিসার পদে আবেদন শুরু
- খালি পেটে তরমুজ খাচ্ছেন? জেনে নিন অবিশ্বাস্য পরিবর্তন