অবিশ্বাস্য রেকর্ড: হ্যাটট্রিকসহ ‘৯’ উইকেট নিয়ে অনন্য এক কীর্তি গড়লেন বাংলাদেশের তন্ময়
খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ফেব্রুয়ারি ১৬ ২৩:২৬:২৪
আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেএসপির ৩ নম্বর গ্রাউন্ডে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট দল। প্রথমে ব্যাট করতে নেমে তন্ময়ের বোলিং তোপের সামনে পড়ে বাংলাদেশ পুলিশের ক্রিকেট দল।
বাঁহাতি এই স্পিনার একাই শিকার করেন প্রতিপক্ষের ৯ উইকেট, তাও মাত্র ১৮ রানের খরচায়। ৭.৩ ওভার বল করেছেন, এর মধ্যে মেডেন ওভার ছিল তিনটি।
শুধু তাই নয়, ছিল একটি হ্যাটট্রিকও। তার এই অনবদ্য নৈপুণ্যের পর দল পেয়েছে ৯ উইকেটের দাপুটে জয়। বাংলাদেশ পুলিশ ক্রিকেট দলের ৪৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ১২.৩ ওভারে মাত্র ১ উইকেট হারিয়েই ম্যাচ জিতে নেয় তন্ময়ের দল ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন